আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় এক-দুটি নয়, পর পর আটটি চেম্বার খুলে দিব্যি চিকিৎসার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। প্রেসক্রিপশন প্যাডে একাধিক নামী বিদেশি ডিগ্রি, নিজেকে অঙ্কোলজিস্ট বলে পরিচয়, আর রোগী পিছু ফি ৮০০ টাকা। বছরের পর বছর এ ভাবেই রোগীদের চিকিৎসার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন সেই ভুয়ো চিকিৎসক।

ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করার কথা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ঘাসিয়াড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নতুন চেম্বার খুলেছিলেন বিশ্বরূপ। তাঁর কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হয় বাড়ির মালিকের। তিনি সোনারপুর থানায় অভিযোগ জানান, ওই ব্যক্তি আদৌ চিকিৎসক কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সোমবার রাতে বিশ্বরূপের চেম্বারে রোগী সেজে হাজির হন তদন্তকারীরা। কথাবার্তা ও তাঁর দেওয়া চিকিৎসা সংক্রান্ত তথ্য যাচাই করতেই সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তিনি চিকিৎসক নন। প্রেসক্রিপশনে উল্লেখ করা ডিগ্রিগুলিও ভুয়ো বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

তদন্তে আরও উঠে এসেছে, গত কয়েক বছরে এলাকায় মোট আটটি চেম্বার খুলেছিলেন বিশ্বরূপ। রোগী পিছু ৮০০ টাকা করে ফি নিতেন তিনি। কী ভাবে ওই ভুয়ো ডিগ্রি তৈরি বা সংগ্রহ করেছিলেন, এই প্রতারণার পিছনে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাতে পারে পুলিশ।

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে