চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্বস্তি, রাজ্যে ফের একশোর গণ্ডি ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বাদে ফের সামান্য হলেও অস্বস্তি বাড়াল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ যে শুধু ঊর্ধ্বমুখী, তাই নয়। ফের একদিনে আক্রান্তের সংখ্যা একশোর গণ্ডি ছাড়িয়ে গেল। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। দৈনিক মৃত্যু অবশ্য স্বস্তি দিচ্ছে। করোনার ছোবলে ফের প্রাণ হারিয়েছেন একজন। তবে দৈনিক সংক্রমণ হার কিছুটা উদ্বেগ বাড়াচ্ছে। আগের দিনের তুলনায় বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশে।

বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ২৩ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য ৪৯ শতাংশে। যার ফলে নতুন করে ১১৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ৯৪ জনে। একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে মারা গিয়েছেন মাত্র একজন। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৮২ জন।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারে পাশাপাশি কিছুটা অস্বস্তি বেড়েছে সুস্থতার হারে। দীর্ঘদিন বাদে রাজ্যে দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা কম। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১০২ জন। এ নিয়ে এখনও পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৩৫২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৭ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ১১টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৬০ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ