রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজ একই নিয়মে রান্না করা মুরগির ঝোল খেতে খেতে কি মুখের স্বাদ চলে গিয়েছে? দুপুরে সেই চেনা স্বাদ বদলে পাতে আনুন একটু শাহি টুইস্ট! সহজেই বানিয়ে নিন ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী’রেলওয়ে চিকেন কারি’। সাধারণ উপকরণের ম্যাজিকে তৈরি এই পদের স্বাদ ও সুগন্ধ এতটাই অনন্য যে, সাধারণ মুরগির ঝোলকে অনায়াসেই টেক্কা দেবে।

উপকরণ

১ কেজি মুরগির মাংস, ১/২ কাপ টকদই, স্বাদমতো নুন, ৪টে পেঁয়াজ কুচি, ৩টি আলু, ১.৫কাপ টমেটোর পেস্ট, ৬ টেবিল চামচ সর্ষের তেল, ২ টি তেজপাতা, ১ ইঞ্চি দারুচিনি, ৫-৬টি ছোট এলাচ, ৮-১০টি লবঙ্গ, ১.৫ টেবিল চামচ গোটা জিরে, ২ টেবিল চামচ মৌরি, ২ টেবিল চামচ ধনেগুঁড়ো, ৫-৬টি গোলমরিচ, ২টি শুকনো লাল লঙ্কা, ৫-৬টি রসুনের কোয়া, ১ ইঞ্চি আদা কুচি, ১.৫ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১/২ চা-চামচ হলুদ গুঁড়ো, ১/৪ চা-চামচ জায়ফল গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি।

পদ্ধতি
প্রথমে মুরগির মাংস টকদই, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে মেরিনেট করে রেখে দিন। এরপর একটি শুকনো কড়াইতে বা খোলায় গোলমরিচ, গোটা জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা হালকা করে ভেজে মসৃণ পেস্ট তৈরি করে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি, আদা-রসুন ও ভাজা মশলার পেস্টটি দিয়ে দিন। এর সাথে বাকি গুঁড়ো মশলা এবং টমেটো পেস্ট যোগ করুন। মশলা থেকে তেল ছাড়লে মেরিনেট করা চিকেন এবং আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিন। এরপর ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন। গ্রেভির প্রয়োজনে ১ কাপ গরম জল মেশাতে পারেন। মাংস এবং আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি গরম গরম ‘রেলওয়ে চিকেন কারি’। ধোঁয়া ওঠা গরম ভাত কিংবা নরম তুলতুলে রুটির সাথে পরিবেশন করুন  রেলওয়ে স্টাইলের এই দারুণ মাংসের ঝোল!

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা