দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে উত্তর মালদার বিজেপি সাংসদ

বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল থামার নাম নেই। এবার গোষ্ঠীকোন্দলের জেরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল থামার নাম নেই। বরং সময়ের সঙ্গেই তা মুষলপর্ব হয়ে উঠছে। এবার গোষ্ঠীকোন্দলের জেরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ। বুধবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের সাংগঠনিক সভায়। দলের অন্দরের লড়াই প্রকাশ্যে আসায় বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবির। আর শত্রু শিবিরকে এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি জেলা তৃণমূল নেতৃত্ব।

পুরভোটে মালদা জেলায় মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির। অন্তত সামনের বছর যাতে পঞ্চায়েত ভোটে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য এখন থেকেই সংগঠন গোছানোর দিকে নজর দিয়েছেন জেলার বিজেপি নেতৃত্ব। এদিন হরিশ্চন্দ্রপুর ধর্মশালায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মূর্মূ। 

বৈঠক শুরু হতেই বিজেপি কর্মীদের একাংশ ক্ষোভ উগরে দিতে থাকেন। তাঁদের অভিযোগ, এলাকার বিজেপি নেতৃত্বের মধ্যে অনেকেই গোপনে  তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে। দলের কর্মসূচি সম্পর্কে নিচুতলার কর্মীদের জানানো হচ্ছে না। পাশাপাশি সক্রিয় কর্মীদের দূরে সরিয়ে নিষ্ক্রিয় কর্মীদের দলের বিভিন্ন পদে জায়গা দেওয়া হচ্ছে। পরে কোনও রকমে পরিস্থিতি শান্ত করেন উপস্থিত বিজেপি নেতারা। যদিও সাংসদ খগেন মূর্মূ এদিনের বিক্ষোভকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ।

তবে ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধতে আসরে নেমে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বু রহমান কটাক্ষের সুরে বলেছেন, ‘সুবিধাবাদীদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে লড়াই শুরু হয়েছে। পুরসভার মতো পঞ্চায়েত নির্বাচনেও জেলায় বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।’

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের