আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। দেশের মাটিতে আফগানদের কাছ থেকে সিরিজ শেষ হওয়ার আগেই ছিনিয়ে নিল জয়। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ঝড়  তোলেন সঞ্জু স্যামসন। মাত্র ২২ বলে ৫৭ রান করে ভারতকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন এই উইকেটকিপার-ব্যাটার।    

জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। আগের ম্যাচে ব্যর্থ হওয়ায় সমালোচকদের সমালোচনার মুখে পড়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। এদিন সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। মাত্র ২৯ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজন। পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৮২। সঞ্জু ও অভিষেকের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে লাইন-লেংথ হারান আফগান বোলাররা। শেষ পর্যন্ত সপ্তম ওভারে বল করতে এসে ভারতকে প্রথম ধাক্কা দেন রশিদ খান। বিপজ্জনক হয়ে ওঠা অভিষেককে (১৯ বলে ৩৯) ফিরিয়ে ৮৮ রানের পার্টনারশিপ ভাঙেন। অভিষেক আউট হওয়ার পরে বাউন্ডারি মেরে মাত্র ২০ বলে টি টোয়েন্টিতে নিজের অর্ধশতক পূর্ণ করেন সঞ্জু। শেষ পর্যন্ত ২২ বলে ৫৭ রান রশিদ খানের শিকার হয়ে সাজঘরে ফেরেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। ৭.১ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১১ বলে ১১ রান করে ফেরেন। তাঁকে সাজঘরে ফেরান রশিদ খান। ইশান কিশান ২৩ বলে ৩৮ রান করে এবং তিলক ভর্মা ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। 

এদিন নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া বরুণ চক্রবর্তীর জায়গায় দলে আসেন স্পিনার রবি বিষ্ণোই। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দ্বিতীয় ওভারে আর্শদীপ সিংহের তৃতীয় বলে রবি বিষ্ণোইয়ের তালুবন্দি হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (০)। এর পর অধিনায়ক ইব্রাহিম জাদরান ও সেদেকুল্লাহ অটল জুটি বেঁধে দলকে বিপর্যয়ের মুখ থেকে টেনে তোলার চেষ্টা করেন। যদিও রান তোলার গতি ছিল শ্লথ। নবম ওভারে বল করতে এসে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরানকে (৩৩ বলে ৩৭) ফিরিয়ে ৫১ রানের পার্টনারশিপ ভাঙেন নীতীশকুমার রেড্ডি। পরের ওভারে রবি বিষ্ণোইয়ের বলে সাজঘরে ফেরেন সেদেকুল্লা-ও (১২)। চার নম্বরে নামা গুলাবদিন নায়েব ১০ রান করে নীতীশের বলেই আউট হয়ে যান। আগের ম্যাচে ব্যাট হাতে ‘একা কুম্ভ’ হয়ে ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করা আজমাতুল্লাহ ওমরজাই এদিন বেশিদূর এগোতে পারেননি। তিনি ১০ বলে ১১ রান করেন। ১৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেট হারিয়ে ১০০।

আরও পড়ুন: ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

১৫তম ওভারে বল করতে এসে মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করা ডারউইশ রাসুলিকে (১৫ বলে ২৬) ফিরিয়ে আফগানদের জোর ধাক্কা দেন আর্শদীপ সিংহ। এর পর সপ্তম উইকেটে দুই অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবি ও রশিদ খান ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। দুজনে ২৯ বলে ৪৮ রান যোগ করেন। ১৯তম ওভারে বল করতে এসে নবিকে (২০) ফিরিয়ে জুটি ভাঙেন ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা। শেষ ওভারে বল করতে এসে রশিদকে (১৬ বলে ২৮) ফেরান নীতীশ। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সমর্থ হয় আফগানরা। নূর আমেদ ৭ ও মুজিব উর রহমান ৪ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে নীতীশ রেড্ডি ৩ ওভারে ২৪ রান দিয়ে তিনটি এবং আর্শদীপ সিংহ ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী