ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় বোলারদের সামনে ফের অসহায় আত্মসমর্পণ আফগান ব্যাটারদের। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট খুঁইয়ে মাত্র ১৫৯ রান তুলেছেন ইব্রাহিম জাদরানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন আফগান অধিনায়ক। ভারতের হয়ে নীতীশ রেড্ডি ৩ ওভারে ২৪ রান দিয়ে তিনটি এবং আর্শদীপ সিংহ ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

এদিন নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া বরুণ চক্রবর্তীর জায়গায় দলে আসেন স্পিনার রবি বিষ্ণোই। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দ্বিতীয় ওভারে আর্শদীপ সিংহের তৃতীয় বলে রবি বিষ্ণোইয়ের তালুবন্দি হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (০)। এর পর অধিনায়ক ইব্রাহিম জাদরান ও সেদেকুল্লাহ অটল জুটি বেঁধে দলকে বিপর্যয়ের মুখ থেকে টেনে তোলার চেষ্টা করেন। যদিও রান তোলার গতি ছিল শ্লথ। নবম ওভারে বল করতে এসে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরানকে (৩৩ বলে ৩৭) ফিরিয়ে ৫১ রানের পার্টনারশিপ ভাঙেন নীতীশকুমার রেড্ডি। পরের ওভারে রবি বিষ্ণোইয়ের বলে সাজঘরে ফেরেন সেদেকুল্লা-ও (১২)। চার নম্বরে নামা গুলাবদিন নায়েব ১০ রান করে নীতীশের বলেই আউট হয়ে যান। আগের ম্যাচে ব্যাট হাতে ‘একা কুম্ভ’ হয়ে ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই করা আজমাতুল্লাহ ওমরজাই এদিন বেশিদূর এগোতে পারেননি। তিনি ১০ বলে ১১ রান করেন। ১৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেট হারিয়ে ১০০।

১৫তম ওভারে বল করতে এসে মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করা ডারউইশ রাসুলিকে (১৫ বলে ২৬) ফিরিয়ে আফগানদের জোর ধাক্কা দেন আর্শদীপ সিংহ। এর পর সপ্তম উইকেটে দুই অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ নবি ও রশিদ খান ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। দুজনে ২৯ বলে ৪৮ রান যোগ করেন। ১৯তম ওভারে বল করতে এসে নবিকে (২০) ফিরিয়ে জুটি ভাঙেন ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা। শেষ ওভারে বল করতে এসে রশিদকে (১৬ বলে ২৮) ফেরান নীতীশ। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সমর্থ হয় আফগানরা। নূর আমেদ ৭ ও মুজিব উর রহমান ৪ রানে অপরাজিত থাকেন।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর