রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও পরিবারের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়গুলির একটি হল ক্রমশ বাড়তে থাকা চিকিৎসার বিল। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিভিন্ন চিকিৎসা সামগ্রীর খরচও সেই বিলের বড় অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু সেই সামগ্রীর দাম নিয়েই এবার উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর দাম নিয়ে করা এক সমীক্ষায় দেখা গিয়েছে, পাইকারি মূল্য এবং প্যাকেটে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের (MRP) মধ্যে রয়েছে  বিরাট ফারাক।  এই তথ্য সামনে আসার পরেই হাসপাতালের বিলের স্বচ্ছতা এবং চিকিৎসা সামগ্রীর মূল্য নির্ধারণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ টাকার পণ্যের বিল করা হয়েছে ৩২৫ টাকা।  

মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর একটি সমীক্ষায় হাসপাতালগুলিতে ব্যবহৃত কয়েকটি মেডিক্যাল কনজিউমেবলের ট্রেড প্রাইস এবং ছাপানো MRP-র মধ্যে বড় ব্যবধান পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র FDA কমিশনার তুকারাম মুন্ধে এই তথ্য প্রকাশ করেছেন। সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী, একটি IV ইনফিউশন সেট ১১.০৫ টাকা দামে কেনা হলেও তার গায়ে ৩২৫ টাকা MRP ছাপানো ছিল।  একইভাবে একটি সিরিঞ্জের ট্রেড প্রাইস ছিল ৬.৭৫ টাকা, অথচ তার MRP ছিল ৫৭.২০ টাকা। একটি ক্যাথেটারের ট্রেড প্রাইস ২৯.৪১ টাকা হলেও তার গায়ে ৩১০ টাকা MRP লেখা ছিল। অর্থাৎ হাসপাতালের ব্যবহৃত কিছু চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে কেনার দাম এবং ছাপানো সর্বোচ্চ খুচরো দামের মধ্যে কয়েক গুণ পর্যন্ত পার্থক্য দেখা গিয়েছে। 

তুকারাম মুন্ধে

হাসপাতালে  IV সেট, সিরিঞ্জ, ক্যাথেটারের মতো সামগ্রী চিকিৎসার সময় অত্যন্ত প্রয়োজনীয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রোগী বা তাঁর পরিবারের পক্ষে প্রতিটি সামগ্রীর বাজারদর যাচাই করা সবসময় সম্ভব হয় না। সেই মানসিক অবস্থাও কারও থাকে না। মহারাষ্ট্র এফডিএ-র একটি সমীক্ষার তথ্য থেকে জানা গিয়েছে যে, কিছু ক্ষেত্রে বাণিজ্যিক মূল্য এবং এমআরপি-র মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য থাকতে পারে। তবে এফডিএ-র সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় বিভাগ এবং এনপিপিএ পরবর্তী কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।   

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!