‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র চার মাসের সরকার। তার মধ্যেই রাজ্যের প্রশাসনিক কাজকর্ম নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা শুরু হয়েছে বলে দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কলকাতায় ‘সেবা সংকল্প অভিযান’ সংক্রান্ত বৈঠকে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের কাজের প্রশংসা করেন তিনি। রাজনাথ বলেন, ‘অল্প সময়ের মধ্যেই রাজ্যে একাধিক ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নজর কেড়েছে।’

সাংবাদিক বৈঠকে রাজনাথ সিং বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।’ তাঁর দাবি, ‘রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন, তা দেশের অন্য রাজ্যেও আলোচনায় এসেছে।’ রাজনাথ বলেন, ‘ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।’ একইসঙ্গে পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে বিশ্বের অন্যতম বড় ‘শিপ বিল্ডিং হাব’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান তিনি।  

আরও পড়ুন: লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মোদির দীর্ঘ প্রশাসনিক জীবনের প্রসঙ্গও উঠে আসে রাজনাথের বক্তব্যে। তাঁর মতে, প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক পর্বকে একটি শব্দে ব্যাখ্যা করতে হলে সেটি হল ‘সেবা’। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একই পথে রাজ্য সরকারও এগোবে বলে তাঁর প্রত্যাশা। এদিনের আলোচনায় ‘বন্দে মাতরম’-এর প্রসঙ্গও তোলেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, এবারের স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবকই পরিবেশিত হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবনের পরিপ্রেক্ষিতে রাজ্যেও ‘সেবা সংকল্প অভিযান’ আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অভিযান চলবে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১