জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক অভিনব ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের ময়নপুরী। নিজের বোনের জামাইয়ের প্রেমে পড়লেন পাঁচ সন্তানের মা। প্রথমে বিষয়টি ছিল গোপন। কিন্তু সেই সম্পর্কের কথা পরিবারের সদস্যদের কানে পৌঁছতেই শুরু হয় অশান্তি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত দু’জনকে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন তাঁরা।

জানা গিয়েছে, ওই মহিলার বয়স প্রায় ৪৫ বছর। তিনি বিধবা এবং পাঁচ সন্তানের মা। প্রায় দু’বছর আগে তাঁর বোনের মেয়ের সঙ্গে ২৬ বছরের এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই যুবকের শ্বশুরবাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রেই স্ত্রীর মায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে পরিবারের দাবি। সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা আরও বাড়ে এবং শেষ পর্যন্ত তা প্রেমের সম্পর্কে গড়ায়। পরিবারের সদস্যরা প্রায় ছ’মাস আগে বিষয়টি জানতে পারেন। এরপর দু’জনকে সম্পর্ক থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন। পরিবারের আপত্তি সত্ত্বেও সম্পর্ক চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আরও পড়ুনঃ উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা দু’জনকে থানায় নিয়ে যান। সেখানে যুবক জানান, ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে এবং তিনি তাঁর সঙ্গে থাকতে চান। এমনকি মহিলার পাঁচ সন্তানকেও নিজের সঙ্গে রাখার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। পুলিশ দু’জনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের কাউন্সেলিং করছে বলে জানা গিয়েছে।

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও