উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তে নিরাপত্তার সঙ্গে কোনও আপোষ করে না ভারতীয় সেনাবাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে ফের বড়সড় জঙ্গি-বিরোধী অভিযানে মিলল সাফল্য। রাতভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই সন্দেহভাজন জঙ্গির। প্রাথমিকভাবে তাঁদের পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা।   

জানা গিয়েছে, উধমপুরের সোহান এলাকায় সন্দেহজনক কয়েকজনের গতিবিধি নজরে আসার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। যৌথভাবে তল্লাশি অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু-কাশ্মীর পুলিশ। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দেয় বাহিনী। এরপরই রাতেই শুরু হয় তীব্র গুলির লড়াই । বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজন জঙ্গির দেহ উদ্ধার করা হয়। তবে এখনও মৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রাথমিক তদন্তে তাঁদের বিদেশি নাগরিক হওয়ার সম্ভাবনা এবং জইশের সঙ্গে যোগাযোগ থাকার কথা উঠে এসেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল গোলাবারুদও উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, উধমপুরের জঙ্গলঘেরা এলাকাগুলিতে সম্প্রতি জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করা হয়েছে। ফলে এই এনকাউন্টারকে সেই ধারাবাহিক জঙ্গি-বিরোধী অভিযানেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। চলছে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি।  

প্রেমিকে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী