সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: পপকর্ন মানেই মাথায় আসে ভুট্টার কথা। যদিও এখন বাজারে চিকেন পপকর্ন বিক্রি হয়। তবে যদি চায়ের আড্ডার সঙ্গে মুচমুচে এবং সহজে তৈরি করা যায় এমন কিছু খুঁজে থাকেন, তাহলে রাইস পপকর্ন বানিয়ে দেখতে পারেন। এর জন্য রান্না করা ভাতের প্রয়োজন নেই, পরিবর্তে  কাঁচা চাল কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং তারপর তা ঘন করে বেটে নিতে হবে। সেদ্ধ আলু, পেঁয়াজ, মশলা এবং ধনে পাতা মিশিয়ে ছোট ছোট বল তৈরি  করে তেলে সোনালি এবং মুচমুচে  ভেজে নিলেই তৈরি হয়ে যাবে রাইস পপকর্ন। জেনে নিন রেসিপি-  

উপকরণ

১ কাপ কাঁচা চাল 

১টি সেদ্ধ আলু

১টি পেঁয়াজ কুচি

১ চা চামচ আদা-রসুন পেস্ট 

২টি শুকনো লাল লঙ্কা বাটা অথবা থেঁতো করা লাল লঙ্কা 

২ টেবিল চামচ ধনে পাতা কুচি 

আধা চা চামচ জিরে 

স্বাদমতো নুন

পদ্ধতি

রাইস পপকর্ন তৈরি করতে, প্রথমে ১ কাপ কাঁচা চাল ভালভাবে ধুয়ে ২-৩ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর, চাল থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে একটি মিক্সারে খুব কম বা প্রায় জল ছাড়াই চাল ঘন করে বেটে নিন। খেয়াল রাখবেন যেন পেস্টটি খুব মিহি বা পাতলা না হয়ে যায়। এবার সেটি একটি বড় বাটিতে ঢেলে নিন। সঙ্গে ১টি  চটকানো সেদ্ধ আলু যোগ করুন। এরপর মিহি করে কাটা পেঁয়াজ, আদা-রসুন পেস্ট, লাল লঙ্কা পেস্ট বা গুঁড়ো লঙ্কা, ধনে পাতা, জিরে এবং স্বাদমতো লবণ যোগ করুন। হাত বা চামচ দিয়ে সবকিছু ভালভাবে মিশিয়ে নিন।  তারপর একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে, মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট পপকর্নের আকার ছেড়ে দিন। খেয়াল রাখবেন পপকর্নগুলো যেন খুব বড় না হয়। মাঝারি আঁচে রাইস পপকর্নগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত মাঝে মাঝে উল্টে দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিন। পছন্দের টমেটো কেচাপ বা চাটনির সাথে পরিবেশন করুন। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন