শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে হুগলির শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘কঠিন’ শর্তে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার কালীঘাট তৃণমূলকে শ্রীরামপুর কোর্ট ময়দানে কর্মসূচি করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে। আজ, বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০০০ লোক নিয়ে কর্মসূচি করা যাবে। তবে জিটি রোডে কোনও মিছিল করা যাবে না। জিটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না। সেখানে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পডুন: চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

তৃণমূল কর্মীদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদে শ্রীরামপুরে মাহেশ থেকে কোর্ট চত্বর পর্যন্ত মিছিল করার কথা ছিল মমতার। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার কালীঘাটপন্থী তৃণমূল নেতা অসীত মজুমদার। সেই মামলার ভিত্তিতে প্রথমে মমতাকে নির্ধারিত দিনে সভা করার অনুমতি দেয়নি আদালত। তবে এদিন রাজ্য ও কালীঘাট তৃণমূলের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য এক হাজার লোকের জমায়েত নিয়ে সভা করার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাহেশে সভার অনুমতিতে আপত্তি জানিয়ে রাজ্য জানিয়েছিল, ওই জায়গা ছেড়ে বাকি অংশে ২০০০ লোকের জমায়েত হলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা সওয়ালে বলেন, রাজ্যের ওই যুক্তি ঠিক নয়। সেখানে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ৫০ হাজার লোকের জমায়েত হয়েছিল। দু’পক্ষের বক্তব্য শোনার পর সর্বাধিক ১০০০ লোক নিয়ে কর্মসূচি করা যাবে বলে জানান বিচারপতি ভট্টাচার্য।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক