চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যে সরকারি হাসপাতালের পরিষেবা ফের বেআব্রু। কানপুরের এক সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকি‍ৎসকের অনুপস্থিতে তাঁরই গাড়ির চালক ডাক্তার সেজে রুগীদের অভিযোগ শুনে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। আর ওই বেনজির কাণ্ডের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার মুখে পড়ে  হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি কানপুরের কাশীরাম কম্বাইন্ড হাসপাতাল ও ট্রমা সেন্টারের। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ‘এই মুহুর্তে’ অনলাইনের তরফে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কানপুরের কাশীরাম কম্বাইন্ড হাসপাতাল ও ট্রমা সেন্টারে ‘দেব’ নামের ওই গাড়ির চালক হাসপাতালের ওপিডি-তে চিকি‍ৎসা করতে আসা রোগীদের সাথে কথা বলছেন এবং তাদের শারীরিক সমস্যা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। প্রেসক্রিপশন লেখার আগে তিনি রোগীদের পেট ব্যথা ও অন্যান্য শারীরিক অস্বস্তির মতো উপসর্গগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। শুধু তাই নয়, প্রেসক্রিপশনে লেখা ওষুধ কোন দোকান থেকে কিনতে হবে তার ফরমান-ও জারি করছেন।’


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জরুরি বিভাগের চিকি‍ৎসক রামকেশ এক মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন। আর তাঁর অনুপস্থিতেই দায়িত্ব সামলেছিলেন তার গাড়ির চালক দেব। প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতালে কিভাবে একজন চিকি‍ৎসকের অবর্তমানে তাঁর গাড়ির চালক রোগীদের চিকি‍ৎসা করলেন। কিভাবেই প্রেসক্রিপশন লিখে গেলেন? একের পর এক রিগী দেখা সত্বেও কেন হাসপাতাল কর্তৃপক্ষ ত‍ৎক্ষণা‍ৎ কোনও ব্যবস্থা নিলেন না? ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে ভুয়ো চিকি‍ৎসক সাজা গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন