সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালবেলা তাড়াহুড়োয় এক বাটি কর্নফ্লেক্স, অফিসের ফাঁকে ইনস্ট্যান্ট নুডলস, বিকেলে প্যাকেটজাত চিপস কিংবা সফ্ট ড্রিঙ্ক- ব্যস্ত জীবনে এমন খাবারই যেন অনেকের ভরসা। রান্নার ঝামেলা নেই, সময়ও বাঁচে। উপরন্তু প্যাকেটের গায়ে ‘হেলদি’, ‘লো ফ্যাট’ কিংবা ‘মাল্টিগ্রেন’-এর মতো শব্দ দেখে অনেকেই নিশ্চিন্ত হয়ে যান। কিন্তু নিয়মিত এই ধরনের অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ভাল?

বিশেষজ্ঞদের মতে, সব প্যাকেটজাত খাবার যে ক্ষতিকর, এমনটা নয়। তবে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে অনেক সময় বেশি পরিমাণে নুন, চিনি, অস্বাস্থ্যকর ফ্যাট ও বিভিন্ন সংযোজক উপাদান থাকতে পারে। নিয়মিত এমন খাবার খেলে খাদ্যতালিকার পুষ্টির ভারসাম্যও নষ্ট হতে পারে। তাই শুধু প্যাকেটের সামনে লেখা ‘হেলদি’ দেখে নয়, খাবারের উপাদান ও পুষ্টিগুণ দেখে সিদ্ধান্ত নেওয়াই ভাল।

কর্নফ্লেক্সের বদলে ওট্স বা ডালিয়া

মিষ্টি কর্নফ্লেক্স বা অতিরিক্ত চিনি দেওয়া ব্রেকফাস্ট সিরিয়ালের বদলে দুধ, বাদাম ও বীজ দিয়ে ওট্সের পরিজ বানাতে পারেন। সব্জি দিয়ে ডালিয়ার খিচুড়িও হতে পারে পুষ্টিকর বিকল্প।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

ইনস্ট্যান্ট নুডলসের বদলে সব্জি-পোহা

দ্রুত তৈরি করতে চাইলে ইনস্ট্যান্ট নুডলসের পরিবর্তে সব্জি, বাদাম ও বীজ দিয়ে পোহা বানানো যায়। এতে খাবারে শাকসব্জি ও প্রয়োজনীয় পুষ্টি যোগ করা সহজ হয়।

চিপসের বদলে বাদাম-বীজ

বিকেলের টিফিনে প্যাকেটজাত চিপস বা অতিরিক্ত নুনযুক্ত স্ন্যাকসের পরিবর্তে পরিমাণমতো বাদাম, বীজ কিংবা বাড়িতে তৈরি খাবারের বদলে সহজ, ঘরোয়া ও পুষ্টিকর খাবারকে দৈনন্দিন খাদ্যতালিকায় জায়গা দেওয়া সম্ভব।

আফগানদের চুনকাম করে সিরিজ জয় শ্রেয়সদের

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?