ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আশ্রয় শিবিরে একের পর এক শরণার্থীদের অস্বাভাবিক মৃত্যু ও যৌন নির্যাতন নিয়ে মণিপুর সরকারকে তীব্র তিরস্কার করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিজেপি শাসিত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের বাধ্য করবেন না….।’ ত্রাণ শিবিরগুলোতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মুখ্য সচিবকে অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে শিবিরগুলোতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদেরর সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে।

আইনি বিষয়ক ওয়েবসাইট ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে মণিপুরে জাতিহিংসার জেরে খোলা আশ্রয় শিবিরে একের পর এক অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে শুনানি ছিল। শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত মণিপুরের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনার মুখ্যসচিবকে বলুন যেন আদালতের কঠোর নির্দেশ বা আদেশ ডেকে না আনেন। আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন, তা আমাদের জানান। ত্রাণ শিবিরে বসবাসকারী মানুষদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করতে বলুন।’

আদালতের সামনে পেশ করা নথিপত্রে ত্রাণ শিবিরে মৃত্যুর সংখ্যার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। একটি তথ্যে আটটি জেলায় মোট ৬৪০ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। আবার একজন আমলার রিপোর্টে বলা হয়েছে যে, শিবিরে ৬০৮ জনের মৃত্যু হয়েছে। আদালতকে জানানো হয় যে, মাত্র ২০টি ক্ষেত্রে ময়নাতদন্ত করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর সবকটি ঘটনায় কেন ময়নাতদন্ত করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মাত্র ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। আদালতের সামনে পেশ করা অন্য একটি তথ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনাধীন থাকার কথা উল্লেখ করা হয়েছে।

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়