সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সামরিক সক্ষমতা বাড়াতে বড় প্রতিরক্ষা চুক্তির পথে এগোল আমেরিকা। রিয়াদের কাছে ৪৮ টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তিতে অনুমোদন দিয়েছে মার্কিন বিদেশমন্ত্রক। প্রস্তাবিত এই চুক্তির মূল্য প্রায় ২৪.৩ বিলিয়ন ডলার। তবে চূড়ান্তভাবে চুক্তি কার্যকর করতে এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

১৭ সেপ্টেম্বর মার্কিন বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে এই প্রতিরক্ষা চুক্তি ভূমিকা রাখতে পারে। প্রস্তাবিত প্যাকেজে যুদ্ধবিমানের পাশাপাশি ইঞ্জিন, যোগাযোগ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, প্রশিক্ষণ, সিমুলেটর, যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ সহায়তাও রয়েছে। F-35-কে আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলির একটি হিসেবে বিবেচনা করা হয়। তবে ট্রাম্প প্রশাসনের বক্তব্য, সৌদি আরবকে এই বিমান দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে না। কারণ, ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি অনুযায়ী সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় ইজরায়েলের সামরিক সক্ষমতায় অগ্রাধিকার বজায় রাখা হবে। 

আরও পড়ুন: ভারতে iPhone 18 Pro ও Pro Max-এর বিক্রি শুরু, স্টোরের বাইরে উপচে পড়া ভিড় ক্রেতাদের

আমেরিকার এই সিদ্ধান্তের সময়টিও গুরুত্বপূর্ণ। এর ঠিক আগে ইয়েমেনের হুথিরা দাবি করে, মারিবের আকাশে তারা সৌদি আরবের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তারা। সেখানে সৌদি চিহ্নযুক্ত একটি মার্কিন-নির্মিত F-15-এর বলে দাবি করা ধ্বংসাবশেষ দেখা যায়। হুথিদের দাবি, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি নামানো হয়েছে। এই দাবি সত্য হলে, ইয়েমেনে হুথিদের বিমান প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে তা উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে বিমান ভূপাতিতের দাবিটি হুথিদেরই দাবি হিসেবে সামনে এসেছে।

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার