ভারতে iPhone 18 Pro ও Pro Max-এর বিক্রি শুরু, স্টোরের বাইরে উপচে পড়া ভিড় ক্রেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকর্মা পুজোর দিনই ভারতে শুরু হল Apple-এর নতুন iPhone 18 Pro সিরিজের বিক্রি। শুক্রবার সকাল ৮টা থেকে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর বিক্রি শুরু হতেই মুম্বই, দিল্লি-সহ একাধিক শহরে Apple Store-এর সামনে উপচে পড়ল ভিড়। নতুন ফোন হাতে পাওয়ার আশায় ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রেতাদের একাংশ।

মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের Jio World Drive-এর Apple Store-এর ছবিও ছিল একই রকম। শুক্রবার সকাল ৮টায় বিক্রি শুরু হওয়ার আগেই সেখানে কয়েকশো মানুষ অপেক্ষা করছিলেন। নতুন iPhone হাতে পাওয়ার জন্য কেউ রাতভর, কেউ আবার ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। নাসিক থেকে আসা এক ক্রেতা জানান, তিনি আগের রাত ১০টা থেকেই স্টোরের সামনে অপেক্ষা করছিলেন। তাঁর জন্য সকাল ৮টার প্রথম দিকের সময় নির্ধারিত ছিল। Apple-এর তরফে জানানো হয়েছে, ভারতে iPhone 18 Pro-এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৬৪ হাজার ৯০০ টাকা থেকে। অন্য দিকে, iPhone 18 Pro Max-এর প্রারম্ভিক দাম ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। 

আরও পড়ুনঃ হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! কী ঘটেছিল পাহাড়ে?

নতুন সিরিজে ক্যামেরা, কর্মক্ষমতা ও ব্যাটারিতে একাধিক উন্নতি করেছে Apple iPhone 18 Pro ও Pro Max-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেলের Fusion Main Camera এবং A20 Pro চিপ। শুক্রবার থেকেই ভারতে Apple-এর অনলাইন ও অফলাইনে পাওয়া যাচ্ছে নতুন মডেলগুলি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই