মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে। মন্দিরে পুজো দিতে এসেছিলেন ভক্তরা। কিন্তু দর্শন শেষে আর বাড়ি ফেরা হল না। প্রবল বৃষ্টিতে ফুলে ওঠা নর্দমার স্রোতে আচমকাই ভেসে গেল তাঁদের গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারালেন আট জন। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু , দুই মহিলা এবং তিন পুরুষ রয়েছেন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নলখেড়ায়। 

জানা গিয়েছে, আজ শনিবার মা বাগলামুখী মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃতেরা ওই মন্দিরে দর্শনের জন্য এসেছিলেন। মন্দিরটি আগর মালওয়া জেলার নলখেড়া শহরে অবস্থিত এবং লখুন্দর নদীর কাছেই রয়েছে। এলাকায় প্রবল বৃষ্টির পর মন্দিরের কাছে থাকা বৃষ্টির জলে নালায় হঠাৎ স্রোত বেড়ে যায়। সেই নালা পার হওয়ার সময় ভক্তদের গাড়িটি জলের প্রবল স্রোতের মধ্যে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি স্রোতের টানে ভেসে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও উদ্ধারকারী দল। গাড়ি এবং তার মধ্যে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করা হয়। পরে আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

ঘটনার পর মন্দির সংলগ্ন এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রবল বৃষ্টির সময় নালা বা জলমগ্ন এলাকার কাছে না যাওয়ার জন্যও সতর্ক করা হচ্ছে। দুর্ঘটনার জেরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। দর্শনের উদ্দেশ্যে নলখেড়ায় আসা আট পুণ্যার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবারগুলির মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক