৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির জাতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার। তাঁর কাঁধে ভর করেই ইতালির আন্তর্জাতিক ফুটবলে উথান হয়েছিল। সেই কিংবদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা প্রয়াত। আজ, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইতালির অন্যতম সেরা ফরওয়ার্ড। ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। স্যান্দ্রো মাজ্জোলার প্রয়াণের খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান।

পেশাদার ক্লাব ক্যারিয়ারে পুরো সময়েই ইন্টার মিলানে কাটিয়েছেন মাজ্জোলা। ইতালির অন্যতম সেরা ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে চারবার লিগ জয়ের সঙ্গে দুবার ইউরোপিয়ান কাপও জিতেছেন মাজ্জোলা। ১৯৬৮ সালে ইতালির ইউরোজয়ী দল এবং ১৯৭০ মেক্সিকো বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ১৯৬৪ সালে ইউরোপিয়ান কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ইন্টারের প্রথম ইউরোপ সেরা হওয়ায় জোড়া গোলের অবদান ছিল মাজ্জোলার। ম্যাচের পর রিয়ালের কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস তাঁর ১০ নম্বর জার্সিটি মাজ্জোলাকে উপহার দিয়ে বলেছিলেন, ‘তুমি তোমার বাবার যোগ্য সন্তান। আমি তার বিপক্ষে খেলেছি।’ পরের মরশুমে ইন্টারের এই শিরোপা ধরে রাখায়ও মাজ্জোলার ভূমিকা ছিল অনন্য। সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

আরও পডুন: বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

ইতালি জাতীয় দলে মাজ্জোলার অভিষেক হয়েছিল ১৯৬৩ সালে মাত্র ২০ বছর বয়সে। সান সিরোয় পেলের ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩–০ গোলের জয়ে অভিষেকেই পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। ১৯৬৬ বিশ্বকাপে ইতালি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আগে চিলির বিপক্ষে গোল পান। মাজ্জোলা পরের দুটি বিশ্বকাপেও খেলেন। ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে হারেন ব্রাজিলের বিপক্ষে। ইতালির জার্সিতে তাঁর সেরা সাফল্য ১৯৬৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। শিরোপা জয়ের পথে সেবারের ইউরোর সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন। ইতালির হয়ে ৭০ ম্যাচে করেছেন ২২ গোল। ইন্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬৬ ম্যাচে করেছেন ১৬২ গোল।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা