ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি নাগরিক হোসেন পেদারানের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসফাহানের সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদকে গোপন তথ্য সরবরাহের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এই মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে ইরানের বিচার বিভাগের সঙ্গে যুক্ত সংবাদমাধ্যম মিজান। 

ইরানের বিচার বিভাগের দাবি, পেদারানের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায়ে অনুমোদন দেয়। তারপরেই সাজা কার্যকর করা হয়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, ইসফাহানের একাধিক সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কর্মকাণ্ড, সেখানে কর্মরত আধিকারিক এবং তাঁদের ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত গোপন তথ্য মোসাদের হাতে তুলে দিয়েছিলেন পেদারান। মিজানের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পেদারন। তবে সেখান থেকে সাড়া না মেলায় মোসাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
ইরানের দাবি, মোসাদের এক আধিকারিকের কাছ থেকে তথ্য সংগ্রহ, প্রতিবেদন পাঠানো এবং সাংকেতিক যোগাযোগ ব্যবহারের প্রশিক্ষণও নিয়েছিলেন পেদারন। এরপর একাধিকবার ইউরো মুদ্রায় তাঁকে টাকা দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। পেদারানের বাড়িতে তল্লাশি চালিয়ে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ‘অত্যন্ত গোপনীয়’ তথ্য-সহ একটি নোটবুক, একাধিক এনক্রিপ্টেড তথ্যভান্ডার এবং গোপনে ছবি ও ভিডিয়ো তোলার যন্ত্র উদ্ধারের দাবি করেছে ইরানের বিচার বিভাগ। তেহরানের আরও দাবি, ১২ দিনের যুদ্ধ চলাকালীন পেদারানের দেওয়া তথ্যের ভিত্তিতে মোসাদকে দেওয়া কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়। সেই হামলায় বেশ কয়েকজন কর্মী নিহত ও আহত হন বলেও জানিয়েছে ইরান।

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য