FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজার থেকে বিস্কুট, নুডলস, চিপস কিংবা অন্য কোনও প্যাকেটজাত খাবার সকলেই কেনেন। পণ্য কেনার সময় সকলের চোখ চলে যায় ব্র্যান্ডের নাম, দাম, উৎপাদনের তারিখ আর এক্সপায়ারি ডেটের দিকে। কিন্তু প্যাকেটের গায়ে ছোট করে লেখা ১৪ অঙ্কের একটি নম্বর কি কখনও খেয়াল করেছেন? এই নম্বরটি মোটেই অপ্রয়োজনীয় কোনও কোড নয়। খাদ্য ব্যবসার লাইসেন্স বা রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে এই নম্বর। এবার থেকে প্যাকেট হাতে তুলে এই ১৪ সংখ্যার দিকে একবার নজর দিলেই বুঝতে পারবেন, আসলে কী তথ্য লুকিয়ে রয়েছে সেখানে। যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন এই ১৪টি সংখ্যা ঠিক কি কি অর্থ বহন করে।  

১৪-সংখ্যার নম্বরটিতে ঠিক কী তথ্য থাকে জানেন? 

প্রথম সংখ্যা লাইসেন্স বা রেজিস্ট্রেশন নির্দেশ করে: FSSAI-এর মতে, ১ দিয়ে শুরু হওয়া একটি ১৪-অঙ্কের নম্বর লাইসেন্স নির্দেশ করে, যেখানে ২ দিয়ে শুরু হওয়া নম্বরটি FSSAI রেজিস্ট্রেশন নম্বর নির্দেশ করে। এর মানে হল, প্রথম সংখ্যা দেখেই জানতে  পারবেন যে উক্ত পণ্য ব্যবসাটির  লাইসেন্স রয়েছে কিনা। 

নম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা রাজ্য বা কেন্দ্রীয় লাইসেন্সিং কর্তৃপক্ষকে নির্দেশ করে: নম্বরটির দ্বিতীয় এবং তৃতীয়  সংখ্যা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বা কেন্দ্রীয় লাইসেন্সিং কর্তৃপক্ষের কোড নির্দেশ করে। এই দুটি সংখ্যা খাদ্য ব্যবসাটি কোন অঞ্চলে অবস্থিত তা শনাক্ত করতে সাহায্য করে। 

চতুর্থ ও পঞ্চম সংখ্যা বছরের তথ্য: ১৪-অঙ্কের নম্বরের চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি সেই বছর নির্দেশ করে, যে বছরে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বরটি ইস্যু করা হয়েছিল। এই বিভাগে লাইসেন্স বা রেজিস্ট্রেশনটি ইস্যু করার বছর সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

ষষ্ঠ থেকে অষ্টম সংখ্যা মনোনীত আধিকারিকের কোড নির্দেশ করে: পরবর্তী তিনটি  সংখ্যা খাদ্য সুরক্ষা ব্যবস্থার জন্য দায়িত্বপ্রাপ্ত  আধিকারিকদের কোড নির্দেশ করে। FSSAI-এর নথিপত্রে এগুলিকে ডিও কোড (DO codes) হিসাবে উল্লেখ করা হয়।

শেষের ছয়টি সংখ্যায় থাকে বিশেষ একটি কোড: ১৪-অঙ্কের নম্বরের শেষের ছয়টি অঙ্ক সেই নির্দিষ্ট লাইসেন্সকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়। এগুলো একটি ক্রমিক সংখ্যা হিসেবে কাজ করে। 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী