বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাবা সামান্য বাস কন্ডাক্টর। দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই চালাতে হলে। সেই লড়াই তাঁকে শিখিয়েছে, সহজে হার মানতে নেই। সেই মন্ত্র নিয়েই নির্দল প্রার্থী হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে লড়াইয়ে নেমেছিলেন দীপাংশু শৌকিন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোটগণনায় দেখা গিয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও এনএসইউআইয়ের প্রার্থীদের কয়েক যোজন পিছনে ফেলে সবচেয়ে বেশি ভোট পেয়ে সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বাস কন্ডাক্টরের ‘বেটা’। সেই সঙ্গে ইতিহাস গড়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসে সহ সভাপতি পদে এই প্রথম কোনও নির্দল প্রার্থী জয়ী হলেন।

দিল্লির নিম্নবিত্ত এলাকা পীরাগড়িতে বাড়ি দীপাংশুর। বাবা সামান্য একজন বাস কন্ডাক্টর এবং মা অঙ্গনওয়াড়ি কর্মী। ভগত সিং কলেজের স্নাতক শৌকিন বরাবরই ছাত্র রাজনীতিতে আসতে আগ্রহী ছিলেন, যদিও তাঁর বাবার ইচ্ছা ছিল তিনি যেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর পরীক্ষার প্রস্তুতি নেন। সম্প্রতি দিল্লির চাণক্যপুরীর সত্য নিকেতনে একটি মেসবাড়ি ধসে পড়ার ঘটনার পরেই রাতারাতি প্রচারের শিরোনামে আসেন দীপাংশু। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পায়ে চটি বা চপ্পল পরবেন না। মনেপ্রাণে কংগ্রেসের কট্টর সমর্থক দীপাংশু শুরুতে ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (NSUI)-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট চেয়েছিলেন। সংগঠনের সমর্থিত প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু পরে তাঁকে তা প্রত্যাহার করতে বলা হয়। তিনি সেই নির্দেশ প্রত্যাখ্যান করেন এবং নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। এদিন ভোট গণনার শেষে দেখা যায়, ৩০ হাজারের বেশি পড়ুয়াদের সমর্থন পেয়েছেন তরুণ ছাত্রনেতা।

সহ সভাপতি পদে জয়ী হয়ে ইতিহাস গড়া দীপাংশু ভোটগণনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘প্রচারের সময়ে যেভাবে সাড়া পেয়েছিলাম, তাতে জয় নিয়ে নিশ্চিত ছিলাম। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা আমার পাশে ছিল—যারা রাজনীতির সাথে যুক্ত নয়। অবশ্য রাজনৈতিকভাবে সক্রিয়রাও আমাকে সমর্থন করেছে, তবে নিরপেক্ষ শিক্ষার্থীদের সমর্থন পাওয়াটা ছিল বড় বিষয়। যারা রাজনীতির এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না, সেই নিরপেক্ষ বা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানো বেশ কঠিন ছিল। কিন্তু আমি আনন্দিত যে তারা আমার পাশে দাঁড়িয়েছে এবং ‘ভয়েস অফ ডুসু’ (Voice of DUSU)-কে সমর্থন জানাচ্ছে।’

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়