সঞ্চালনাকে বিদায় জানালেন আদিত্য

মিউজিক্যাল রিয়ালিটি শো 'সা রে গা মা পা' ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন আদিত্য নারায়ণ। দীর্ঘ ১৫ বছর ধরে মিউজিক্যাল রিয়ালিটি শোয়ের সঙ্গে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিউজিক্যাল রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন আদিত্য নারায়ণ। দীর্ঘ ১৫ বছর ধরে এই মিউজিক্যাল রিয়ালিটি শোয়ের সঙ্গে তিনি রয়েছেন। গত ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে শেষ সিজনের গ্র্যান্ড ফিনালে। আর এই সিজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ‘সা রে গা মা পা’ ছাড়ার কথা জানালেন উদিত পুত্র। 

View this post on Instagram

A post shared by Aditya Narayan Jha (@adityanarayanofficial)

টিনসেল টাউনে বাবার গানের ভক্তদের সংখ্যা কম নয়। আর তাঁর ছেলে হয়ে এক আলাদাই ইমেজ তৈরি করেছিলেন আদিত্য। সঞ্চালকের ভূমিকায় দীর্ঘদিন তাঁকে দেখছেন দর্শক। আর সেইভাবেই তাঁকে নিজেদের মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন ভক্তরা। সঞ্চালক হিসাবেই নিজের পরিচয় তৈরি করেছেন আদিত্য নারায়ণ। ইন্সটাগ্রামে জানিয়েছেন নিজেই সে কথা। গ্র্যান্ড ফিনালের মঞ্চের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে আদিত্য লিখেছেন ” অত্যন্ত ভারি হৃদয় নিয়ে আমি জানাচ্ছি যে আমি এই শোয়ের সঞ্চালনা থেকে বিদায় নিচ্ছি। আমার প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে নিজের পরিচয় তৈরি করা, একজন সুন্দরী স্ত্রী, একজন শিশু কন্যা প্রাপ্তি, ১৫ বছর, ৯ টা সিজন, ৩৫০টি পর্ব, সব মিলিয়ে সময় কত তাড়াতাড়ি বয়ে গেল। এই পুরো সময়টাতেই ‘সা রে গা মা পা’র মত এই শো আমাকে গড়ে তুলেছে। আমাকে নিজের পরিচয় তৈরি করে তুলতে সাহায্য করেছে। ধন্যবাদ নীরজ শর্মা।”

আদিত্যর এই পোস্টে কমেন্ট করেছেন এই শোয়ের বিচারক বিশাল দাদলানি। তিনি ছাড়া আরও অনেকেই আদিত্যর এই পোস্টে শুভেচ্চছা জানিয়েছেন আগামীর জন্য। জানিয়েছেন ভালোবাসা। গত ২৪ ফেব্রুয়ারি শ্বেতা ও আদিত্যর কোল জুড়ে এসেছে একটি কন্যা সন্তান। তাঁদের জীবনের নতুন সূচনায় শুভেচ্ছা ও ভালোবাসায় সকলে ভরিয়ে দিয়েছেন তাঁদের। 

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন