Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

Share:

নিজস্ব প্রতিনিধি:  জাপানে শুরু হওয়া এশিয়ান গেমসের উদ্বোধনের দিন থেকেই পদক জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। রবিবার (২০ সেপ্টেম্বর) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপোর পদক জিতেছিল ভারত। সেই সাফল্যের ধারা অব্যহত রয়েছে দ্বিতীয় দিনেও।  শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক। একইসঙ্গে টেবিল টেনিসে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে দাপট দেখাল ভারতের মহিলা দল। ফলে দিনের শুরুতেই জমে উঠেছে ভারতের পদক অভিযান।   

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো জিতলেন হিমাংশু ধিলোঁ, পার্থ মানে এবং রুদ্রাঙ্ক্শ পাটিল। তিন শুটারের দুরন্ত পারফরম্যান্সেই ভারতের পদক তালিকায় যোগ হল আরও একটি রুপো।  তবে দলগত ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও নজর কেড়েছেন রুদ্রাঙ্ক্শ ও হিমাংশু। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ফাইনালে জায়গা করে নিয়েছেন তাঁরা দু’জন। তবে যোগ্যতা অর্জন পর্বে থেমে যেতে হয়েছে পার্থ মানেকে। ফলে ব্যক্তিগত ইভেন্টেও ভারতের সামনে আরও একটি পদকের সুযোগ তৈরি হয়েছে। 

আরও পড়ুন: সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

শুধু শুটিং নয়, এদিন টেবিল টেনিসেও দুরন্ত পারফরম্যান্স করেছে ভারত। মহিলাদের দলগত ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা দাপট দেখিয়ে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়েই ম্যাচ শেষ করে  ভারতের মেয়েরা। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে