সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সুদানে ফের সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনা। উত্তর-পূর্ব সুদানের একটি সোনার খনি আচমকাই ধসে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে।  

ঘটনাটি ঘটেছে সুদানের রেড সি স্টেটের প্রত্যন্ত ওনি এলাকায়। স্থানীয় এক কর্মীর দাবি, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকেই খনির একটি অংশ ধসে পড়তে শুরু করেছিল। রবিবারের (২০ সেপ্টেম্বর)  মধ্যে ১১টি দেহ উদ্ধার করা হয় এবং ৩০ জনকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত নয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। খনি সংস্থার তরফে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে সুদানে  অপরিকল্পিত সোনার খনিতে এটি দ্বিতীয় ধসের ঘটনা। দেশটিতে হাজার হাজার ছোট আকারের ও অপরিকল্পিত খনি রয়েছে। এই সমস্ত ঘটনা যুদ্ধে জর্জরিত দেশটির কিছু অংশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। নতুন করে এই দুর্ঘটনা নিয়ে পশ্চিম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে  সোনার খনি ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।  এর আগে পশ্চিম সুদানে একটি খনি ধসে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। তথ্য বলেছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির অভাবে সেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি এই ধরনের ঘটনার পর উদ্ধারকাজ ও নিরাপত্তা ব্যবস্থাকে  আরও কঠিন করে তুলেছে।  

 

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি