ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার এবং ChatGPT-তে প্রশ্নপত্র আপলোড করে উত্তর খোঁজার অভিযোগ উঠেছিল। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই IIT বম্বের এক পড়ুয়া আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে যায় দেশজুড়ে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই সঙ্গেই ক্যাম্পাসে চলছে তীব্র বিক্ষোভ। এই সব কিছুর মধ্যেই সোমবার (২১ সেপ্টেম্বর) নিজেদের পুরানো বিবৃতি নিয়ে ক্ষমা চেয়েছে  IIT কর্তৃপক্ষ।  তার পরেই এবার আইআইটি বম্বের মুখপাত্র জানিয়েছেন,  অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে ডিন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।    

যে পরীক্ষা নিয়ে এত চর্চা হচ্ছে সেই পরীক্ষার সময়েই পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সূর্যনারায়ণ ডুল্লা। পরীক্ষার হলে দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোডের ফোন ব্যবহারের বিষয়টি তিনিই কর্তৃপক্ষকে জানান। আইআইটি-বম্বে থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, ওয়াকোডকে পরবর্তীকালে কাউন্সেলিং করা হয় এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পরীক্ষার কয়েক ঘণ্টা পর, ১৮ সেপ্টেম্বর ওই ছাত্র আত্মহত্যা করেন।   

আরও পড়ুন: ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

অন্যদিকে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেশ করা ১৮ দফা দাবিপত্রে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শিরীশ কেদারে স্বাক্ষর করেন। জানানও হয় পড়ুয়াদের দাবির কথা শোনা হবে। পরিচালক যে পত্রে স্বাক্ষর করেন, তে অন্যতম প্রধান শর্ত ছিল ডুল্লার বরখাস্তের দাবি। সেই বার্তার পরেই ডিনের পদ থেকে অধ্যাপক সূর্যনারায়ণকে সাময়িক বরখাস্তের আদেশ সামনে আসে। উল্লেখ্য, সাহিলের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্ব বর্তমানে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে। FIR-এ পরীক্ষার ইনভিজিলেটর তথা অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লার নাম রয়েছে। সাহিলের বাবা অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হয়েছিল এবং জাতপাত নিয়েও হেনস্থা করা হয়েছিল। তবে  IIT বম্বে জাতিগত বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের