ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

Share:

নিজস্ব প্রতিনিধি: আইআইটি বোম্বেতে ২২ বছর বয়সী ছাত্র সাহিল রবীন্দ্র ওয়াকোডের মৃত্যু ঘিরে বেড়েছে উত্তাপ। তরুণ পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসে তিন দিন ধরে চলছে বিক্ষোভ। একদিকে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত পড়ুয়া ও মৃত ছাত্রের পরিবার। অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষক নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছে ফ্যাকাল্টি ফোরাম। এই টানাপোড়েনের মধ্যেই রবিবার রাতে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বৈঠকে বসে আইআইটি বম্বে কর্তৃপক্ষ।  তার পরেই  ছাত্রদের ১৮ দফা দাবি সম্বলিত পত্রে সই করলেন আইআইটি বম্বের ডিরেক্টর শিরীষ কেদারে।  

ছাত্রদের ১৮ দফা দাবিগুলির মধ্যে রয়েছে একাডেমিক কমিটিতে ছাত্রদের প্রতিনিধিত্ব, ক্যাম্পাসে আত্মহত্যার চারটি ঘটনার স্বাধীন তদন্ত এবং অধ্যাপকদের জন্য মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মশালার ব্যবস্থা। ছাত্রদের ১৮ দফা দাবি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন আইআইটি বম্বের ডিরেক্টর শিরীষ কেদারে।  যদিও তবে বৈঠকের পরেও আন্দোলন থামেনি। ‘India Against Casteism’-এর ব্যানারে সোমবার (২১ সেপ্টেম্বর) আইআইটি বম্বের মূল গেটের সামনে ফের জমায়েতের ডাক দিয়েছেন প্রতিবাদীরা। তাঁদের বক্তব্য, অতীতের মৃত্যুর ঘটনাগুলিও খতিয়ে দেখতে হবে এবং ক্যাম্পাসে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

আরও পড়ুন: উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

উল্লেখ্য, গত সাত মাসে আইআইটি বম্বে ক্যাম্পাসে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তারপরেই সাহিল ওয়াকোডের মৃত্যু ছাত্রদের মধ্যে  মানসিক স্বাস্থ্য এবং  ক্যাম্পাসের পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ২২ বছরের সাহিল ওয়াকোডে মহারাষ্ট্রের ইয়বতমাল জেলার বাসিন্দা এবং আইআইটি বম্বের দ্বিতীয় বর্ষের বি-টেক পড়ুয়া ছিলেন। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাঁকে হস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার কয়েক ঘণ্টা আগে মিড-সেমেস্টার পরীক্ষায় মোবাইল ফোন ও ChatGPT ব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই মৃত্যুর পরেই ক্যাম্পাসে প্রতিবাদ শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সাহিলকে প্রাতিষ্ঠানিকভাবে হেনস্থা করা হয়েছিল এবং জাতিগত বৈষম্যেরও শিকার হতে হয়েছিল। তাঁর পরিবারের তরফেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে।  সাহিলের বাবা তফসিলি জাতি ও উপজাতি (নির্যাতন প্রতিরোধ) আইনের অধীনে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই আত্মহত্যায় প্ররোচনার মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।  

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’