নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় শিবিরের সঙ্গে দ্বন্দ্বের জেরে ঘাসের উপর জোড়াফুল প্রতীক খুইয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এখন থেকে মমতা শিবিরের দলের প্রতীক ফুটবলার। এবার সেই প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা। আজ, সোমবার দুপুরে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনেন নিজের দলের নতুন প্রতীক। সঙ্গে কালীঘাট শিবিরের সমস্ত নেতাকে সেই প্রতীক সাধারণ মানুষকে চেনাতে নির্দেশ দেন। তারপর থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র থেকে শুরু করে উপাসনা চৌধুরী সবাই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মমতা তৃণমূল কংগ্রেসের নতুন প্রতীক শেয়ার করতে শুরু করেছেন।

আরও পডুন: করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

তৃণমূল কংগ্রেস বলতে এতদিন ছিল ঘাসের উপর জোড়াফুল। সেই প্রতীক আপাতত ফ্রিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার। তার বদলে ফুটবলার প্রতীক দেওয়া হয়েছিল মমতা শিবিরকে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের এই সিদ্ধান্তে মোটেই খুশি নন। প্রতীক ইস্যুতে তিনি দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। সেই সংক্রান্ত মামলা এদিন গ্রহণ করে দ্রুত শুনানির আর্জিতেও মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। তারপরেই নিজের দলের নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা। আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার উপ নির্বাচন। দুর্গাপুজো মিটলেই কলকাতা এবং হাওড়া পুরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই তড়িঘড়ি ভোটারদের নিজের প্রতীক চেনাতে আজ থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন মমতা ও কালীঘাট শিবির। নতুন প্রতীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পছন্দের রং রাখা রয়েছে। ফুটবল খেলছেন এক খেলোয়াড়, তাতে রং রয়েছে গেরুয়া, সাদা এবং সবুজ, এই তিন রঙের ছোঁয়া।

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা