আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: আজমেঢ় পুর নিগমের মেয়র নির্বাচনে বড় খেলা। সংখ্যালঘিষ্ট হয়েও নির্দল কাউন্সিলরদের সমর্থন আদায় করে মেয়র পদে জিতল পদ্ম শিবির। সোমবার (২১ সেপ্টেম্বর) মেয়র নির্বাচনে কংগ্রেস প্রার্থী কিরণ গড়বালকে ৬ ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী অনামিকা শর্মা। তিনি পেয়েছেন ৪৩টি ভোট। অন্যদিকে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩৭টি ভোট।

সদ্য সমাপ্ত নির্বাচনে ত্রিশঙ্কু হয়েছিল আজমেঢ়ের পুর নিগম। ৮০ ওয়ার্ড বিশিষ্ট পুর নিগমে বিজেপি প্রার্থীরা জিতেছিলেন ৩২টি আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৩৭টি ওয়ার্ড। আর নির্দলরা জয়ী হয়েছিলেন ১১টি ওয়ার্ডে। ফলে পুর নিগমের মেয়র পদ দখলে কোমর কষে ঝাঁপিয়েছিল বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। এদিন ভোটাভুটিতে বেশ কয়েকজন কংগ্রেস কাউন্সিলর দলের নির্দেশ অমান্য করে বিজেপি প্রার্থীকে ভোট দেন। আর ওই ক্রস ভোটিংয়ের দৌলতেই বিজয়ীর হাসি হাসেন বিজেপি প্রার্থী।

এদিন রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুর নিগমের চেয়ারম্যান ও মেয়র পদে নির্বাচন চলছে। আলওয়ারে পুর নিগম ত্রিশঙ্কু ছিল। বিজেপি জয়ী হয়েছিল ২৮টি ওয়ার্ডে, কংগ্রেস জিতেছিল ২৩টি ওয়ার্ডে, বসপা একটিতে এবং নির্দলরা ১৩টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন। নির্দল ও বসপার কাউন্সিলরের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার অতিক্রম করে মেয়র পদে জয়ী হয়েছেন বিজেপির সুমন লতা আগরওয়াল। তিনি পেয়েছেন ৪২ কাউন্সিলরের ভোট। উদয়পুরের মেয়র পদে জয়ী হয়েছেন পদ্ম শিবিরের পারশ সিঙ্ঘভি। পালি নগর নিগমেরও মেয়র পদে জিতেছেন বিজেপি প্রার্থী নমিতা বুবুকিয়া। তিনি হারিয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেস প্রার্থী রাজবালা হিংড়েকে। কংগ্রেসের ঘোষিত প্রার্থী পেয়েছেন মাত্র তিন ভোট। বিকানেরের মেয়র পদে জিতেছেন কংগ্রেস প্রার্থী অনিল কাল্লা। ভরতপুর, ভিলওয়াড়া, টঙ্ক ও ঝালোরের পুর চেয়ারম্যান পদেও জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়