দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিহার জেলের অন্তর্গত রোহিনী জেলে এক বিচারাধীন বন্দিকে কুপিয়ে হত্যা করল কয়েদিরা। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বারোটা নাগাদ ওই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। নিহত বিচারাধীন বন্দি ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে মুখে কুলুপ এঁটে রয়েছে জেল কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে, বিচারাধীন বন্দির খুনের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জেলের মধ্যেই এক বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। ভীত-সন্তস্ত্র হয়ে পড়েছেন জেলের কয়েদিরা। হাই প্রোফাইল কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেল সূত্রে জানা গিয়েছে, ‘নিহত কয়েদি প্রমোদ অস্ত্র আইনে গ্রেফতার হয়ে জেল হেফাজতে ছিল। দাগি অপরাধী প্রমোদ জেলের মধ্যেই মাদকের ব্যবসা ফেঁদে বসেছিল। তামাক বিক্রি করত। এদিন বেলা বারোটা নাগাদ। জেলেরই বেশ কয়েকজন কয়েদি ধারালো অস্ত্র নিয়ে প্রমোদের উপরে হামলা চালায়। এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত আবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। কয়েদিরা ওই দৃশ্য দেখে ঘাবড়ে যান। জেল কর্তৃপক্ষের গোচরে আনেন বিষয়টি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রমোদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও বাঁচানো সম্ভব হয়নি।

রোহিনীর মতো জেলে এই প্রথম কয়েদির উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটল না। এক যুগ আগে ২০১৪ সালের ২৫ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৬ নম্বর ওয়ার্ডে বন্দি রাভিন্দর নামে এক কয়েদিকে ছুরি ও স্টিলের খুন্তি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে খুন করা হয়েছিল। আশু, অমিত ও মনপ্রীত নামে তিন কয়েদি ওই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল।

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়