শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: একই ছাদের নীচে একসঙ্গে কেটেছে জীবনের দীর্ঘ পথ। বার্ধক্যের নিঃসঙ্গতায় একে অপরকেই আঁকড়ে ছিলেন দুই বোন। কিন্তু শেষযাত্রাটাও যেন নিজেরাই নিঃশব্দে ঠিক করে রেখেছিলেন তাঁরা। গোয়ার বাড়ি থেকে উদ্ধার হল দুই   বোনের নিথর দেহ। পাশে পড়ে ছিল হাতে লেখা চিঠি। আত্মহত্যা করেছেন বলে কাউকে দোষ দেবেন এমনটা একেবারেই নয়। উল্টে তাঁদের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য কোথা থেকে খরচ হবে সেই চিন্তা যাতে কাউকে করতে না হয়  তার ব্যবস্থাও করে গিয়েছেন দুই বোন। চিঠিতে লিখে গিয়েছেন  শেষকৃত্যের জন্য রেখে যাওয়া নগদ টাকা কোথায় রয়েছেন। 

গোয়ার ক্যানাকোনা এলাকায় একই বাড়ি থেকে দুই বৃদ্ধা বোনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ৭০ ও ৭৩ বছর বয়সি দুই বোন অবিবাহিত ছিলেন এবং একসঙ্গেই থাকতেন। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি আত্মহত্যার হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি ওই দুই বোন বেঁচে থাকার বিষয়ে অনীহার কথা জানিয়েছিলেন। বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা তাঁদের দাদাকে খবর দেন। পরে তিনি পুলিশকে জানান। বাড়িতে গিয়ে পুলিশ দুই বোনের দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠি এবং ১৫ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, চিঠিতে শেষকৃত্যের জন্য ওই টাকা ব্যবহারের কথা উল্লেখ ছিল। 

আরও পড়ুন: বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, বাড়ির ভিতরে কোনও জিনিসপত্র তছনছ হয়নি এবং জোর করে প্রবেশ বা লুটপাটের কোনও তাৎক্ষণিক চিহ্নও পাওয়া যায়নি। দুই বোনের দেহ দক্ষিণ গোয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।  

 

 

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু