বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে তৃণমূল নেতার বাড়িতে মিলল তাঁর স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জামুড়িয়া থানার সোনপুর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। মৃতার নাম পম্পা মণ্ডল। তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি নরোত্তম মণ্ডলের স্ত্রী। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নরোত্তমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা নাগাদ তাঁর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন কয়েকজন প্রতিবেশী। প্রথমে তাঁরা মনে করেন, বাড়ির ভিতরে আগুন লেগেছে। কিন্তু ডাকাডাকি করেও কারও সাড়া না পাওয়ায় সন্দেহ বাড়ে। এরপর কয়েকজন স্থানীয় বাসিন্দা বাড়ির সঙ্গে লাগোয়া সিঁড়ি দিয়ে ব্যালকনিতে ওঠেন। তাঁদের ডাকাডাকিতে ভিতরে থাকা দম্পতির নাবালক ছেলে দরজা খুলে দেয় বলে জানা গিয়েছে। ঘরের ভিতরে ঢুকে তাঁরা পম্পাকে অগ্নিদগ্ধ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে। কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে তদন্তকারীরা।

আরও পড়ুন: বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নরোত্তম বাড়িতে ছিলেন না। তাঁকে ফোন করে ডেকে পাঠানো হয়। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আগুন কীভাবে লাগল, সেই সময় বাড়িতে আর কে বা কারা ছিলেন এবং পম্পার মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সবদিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমে সেই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক অভিযোগও সামনে এসেছে। স্থানীয় বিজেপির বুথ সভাপতি রঞ্জিত কুমার সিনহা নরোত্তমের বিরুদ্ধে পরিবারের সদস্যদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন