বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: বিহারের জামুইয়ে কিশোরী ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ওই ঘটনা নিয়ে শোরগোলের মধ্যেই ওড়িশার ঢেঙ্কানলে এক তরুণ দম্পতিকে একদল নীতি পুলিশের হেনস্থা ও মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে ডটকম। ভাইরাল ভিডিয়ো নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, মোটরবাইক আরোহী দম্পতির পথ আটকে রেখেছেন বেশ কয়েকজন। তার পরে যুবকটিকে মারধর করছেন। অন্য কয়েকজন তরুণীর সঙ্গে অশালীন আচরণ করছেন। যৌন হেনস্তার মুখে পড়া তরুণীকে বারবার আশেপাশের লোকজনের কাছে তাঁদের ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতে শোনা যায়। তাঁর অনুরোধ সত্ত্বেও মারধর ও হেনস্থা চলতে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক আরোহী দম্পতিকে হেনস্তার ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানল জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র কপিলশের দিকে যাওয়া একটি রাস্তায়। কেন দম্পতিকে আটকানো হয়েছিল, নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হওয়া ব্যক্তি ও আক্রান্ত দম্পতিদের মধ্যে পূর্ব-পরিচয় ছিল কি না, কিংবা ভিডিয়োটি রেকর্ড করার আগে কোনও কথাবার্তা বা বিবাদ হয়েছিল কি না—তা স্পষ্ট নয়।

গোন্দিয়া ব্লকের ইনস্পেক্টর-ইন-চার্জ (আইআইসি) প্রতাপ দলুই এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে জানিয়েছেন যে, ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।গত কয়েকদিনে বিজেপি শাসিত বিহার, মধ্যপ্রদেশ ও ওড়িশায় যেভাবে নীতি পুলিশের হাতে একের পর এক পড়ুয়া ও দম্পতি হেনস্তা হয়েছেন, তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। তিন রাজ্যে নারী নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে।

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা