বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল হতেই কলকাতার দুই অভিজাত এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় এক ব্যবসায়ীর  বালিগঞ্জ এবং আলিপুরে  বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। শুধু কলকাতা নয় বেঙ্গালুরু,দিল্লি সহ দেশের ১৭টি জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি।   

বুধবার সকাল থেকেই একাধিক ঠিকানায় পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্যবসায়ীর আলিপুরের বাড়িতে সকালে হানা দেয় ED-এর একটি দল। সেখানে নথিপত্র ও বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই মামলার সূত্র ধরে বালিগঞ্জেও চলছে তল্লাশি। দুই জায়গাতেই তদন্তকারীদের তৎপরতা ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম এবং তছরুপের অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের তদন্তেই এবার তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া পদক্ষেপ, ছুটিতে অভিযুক্ত অধ্যাপক দুল্লা

উল্লেখ্য, বালিগঞ্জ ও আলিপুরের মতো অভিজাত এলাকায় বিভিন্ন ব্যবসায়িক সংস্থার কর্ণধার ও প্রমোটরদের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল, চিটফান্ড ও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই সমস্ত সূত্রেই মাঝে মাঝে তল্লাশি অভিযান চালচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  এর কয়েকদিন আগেই কলকাতা ও শহর সংলগ্ন এলাকায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ অন্তত ছয়টি জায়গায় পৌঁছেছিলেন ED-এর একাধিক দলের আধিকারিকেরা।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের