জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালবেলায় রান্নার ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই পাউরুটির সঙ্গে নানা রকমের জ্যাম খেয়ে অফিস যান। রাস্তায় জলের তেষ্টা মেটাতে মুখে রাখেন চুইংগাম। কিন্তু জানেন কি এই জ্যাম খাওয়া এবং চুইংগাম চিবানো হার্ট অ্যাটাক, স্ট্রোক এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। শুনতে অবাক লাগলেও ১৭,৭১০ জনের উপর করা একটি গবেষণা থেকে এমনটাই তথ্য উঠে উঠেছে। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি (ইএসসি)-এর মিউনিখে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এই ভয়ঙ্কর বিপদ সংক্রান্ত তথ্য তুলে ধরেছেন চিকি‍ৎসকরা। 

অনেকের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, জ্যাম বা চুইংগাম কীভাবে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণ হতে পারে? এটি বোঝার জন্য, জাইলিটল সম্পর্কে জানতে হবে। জাইলিটল নামক একটি মিষ্টিজাতীয় পদার্থ এই পণ্যগুলিতে যোগ করা হয়। এতে সাধারণ চিনির চেয়ে কম ক্যালোরি থাকে। তবে, এটি বেশি পরিমাণে থাকলে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের রক্তে জাইলিটলের (Xylitol) মাত্রা সবচেয়ে বেশি ছিল, তাঁদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা হৃদ্‌রোগজনিত মৃত্যুর মতো ঝুঁকি তুলনামূলকভাবে বেশি ছিল। সেখানে উল্লেখ করা হয়েছে যে, কৃত্রিম মিষ্টি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।

কীভাবে ঝুঁকি বৃদ্ধি করে?

জ্যাম এবং চুইংগামে জাইলিটল যোগ করা হয়। এটি একটি সুগার অ্যালকোহল, যার স্বাদ হুবহু চিনির মতো, কিন্তু এতে ক্যালোরি খুব কম থাকে। জ্যাম এবং চুইংগামে এটি যোগ করা হয় কারণ এটি সাধারণ চিনির মতো মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে না। মুখের ব্যাকটেরিয়া জাইলিটল হজম করতে পারে না, যা তাদের সংখ্যা কমিয়ে দেয় এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। তবে, এই পণ্যগুলিতে অতিরিক্ত জাইলিটল যোগ করা হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

জাইলিটল কি সরাসরি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে?

দ্য গার্ডিয়ানের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাইলিটল সরাসরি হার্ট অ্যাটাকের কারণ নয়। যেহেতু এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা, তাই এর প্রত্যক্ষ কারণ ও ফলাফল নির্ধারণ করা কঠিন। কিন্তু তার মানে এই নয় যে এই কৃত্রিম মিষ্টি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা যাবে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র