আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

সিমের অপব্যবহার এবং আইএমইআই (IMEI) নম্বর বিকৃত করলেই হতে পারে তিন বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনার সচিত্র পরিচয়পত্র বা আইডি প্রুফ নিয়ে কি অন্য কেউ সিম কার্ড ব্যবহার করছেন? অথবা আপনি কি নিজের নামে সিম কার্ড তুলে কোনও বন্ধু বা কাছের মানুষকে ব্যবহার করতে দিয়েছেন? উত্তর যদি, হ্যাঁ হয়, তাহলে এখনই সাবধান হোন। কেননা বিষয়টিকে হালকাভাবে নিলে মারাত্মক বিপদে পড়তে পারেন। কারণ টেলিকম বিভাগ (DoT) জালিয়াতি এবং বেআইনিভাবে সিম ব্যবহারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে। সিমের অপব্যবহার এবং আইএমইআই (IMEI) নম্বর বিকৃত করলেই হতে পারে তিন বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। গত ২২ সেপ্টেম্বর এই নির্দেশিকাটি জারি করেছে টেলিকম বিভাগ। 

টেলিকমিউনিকেশন, ২০২৩ অ্যাক্ট অনুযায়ী, ভুয়ো কাগজপত্র ব্যবহার করে সিম নিলে বা অন্য কারও আইডি ব্যবহার করা বা নিজের আইডি দিয়ে কেনা সিম অন্য কাউকে অপরাধমূলক কাজের জন্যে ব্যবহার করতে দেওয়া আইনত অপরাধ। ওই সিমে কোনও সাইবার ক্রাইম বা জালিয়াতি হলে মূল আইডির মালিককে আইনি ঝামেলা পোহাতে হতে পারে। তিন বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাঁর। তাই টেলিকম বিভাগ, ব্যবহারকারীদের নিজের আইডিতে কেনা সিম নিজেকেই ব্যবহার করার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে সরকারের ‘সঞ্চার সাথী’ পোর্টালটির ব্যবহার করতে পারেন। যেখান থেকে আপনি জানতে পারবেন, বর্তমানে আপনার নথি ব্যবহার করে কেউ সিম তুলে ব্যবহার করছে কিনা!

আসলে অজান্তেই অন্য কোনও ব্যক্তির নথি নিয়ে দ্বিতীয় সিম ইস্যু করা যায়। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। যেখানে এক পিওএস (পয়েন্ট অফ সেল) এজেন্ট গ্রাহকদের অজান্তেই তাঁদের নথিপত্র ব্যবহার করে বেআইনিভাবে ২৫ টি সিম কার্ড তুলে নিয়েছিল এবং তা সগৌরবে চালু রেখেছিল। তদন্তে বিষয়টি ধরা পড়ার পরেই PoS এজেন্টকে ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয় এবং সিমগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তাই অন্য কাউকে আপনার নামে তোলা সিম দেওয়ার আগে ডটের নির্দেশিকা ভালভাবে পড়ে নিন। যদি আপনার নামে সিম কার্ড কেউ তুলেও থাকেন তাহলে ‘সঞ্চার সাথী’ পোর্টালে গিয়ে সেই সিম কার্ডগুলির সংযোগ বন্ধ করে দিতে পারেন। কয়েকটি ধাপ মেনে এই প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার নামে থাকা সিম যদি অন্য কেউ ব্যবহার করে তা বন্ধ হয়ে যাবে।

প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলে sancharsaathi.gov.in পোর্টালে যান। এরপর হোমপেজে নিচে স্ক্রোল করে ‘Know Your Mobile Connections’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার বর্তমান মোবাইল নম্বর এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি নির্দিষ্ট বাক্সে দিন। এরপর আপনার মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে লগ-ইন করুন। লগ-ইন করার পর আপনার আধার কার্ড বা আইডি দিয়ে নিবন্ধিত সমস্ত সক্রিয় সিমের নম্বরের তালিকা স্ক্রিনে দেখতে পাবেন। তালিকার মধ্যে যদি আপনি কোনও নম্বর দেখতে পান তাহলে সেটির পাশে থাকা ‘NOT MY NUMBER’ অপশনটি সিলেক্ট করুন। যদি নম্বরটি আগে আপনার ছিল, এখন আর তার কোনও প্রয়োজন নেই, তাহলে ‘NOT REQUIRED’ সিলেক্ট করে রিপোর্ট মেরে দিন। যা সরাসরি টেলিকম বিভাগের কাছে চলে যাবে এবং তাঁরা আপনার নম্বরটি যাচাই করে বন্ধ করে দেবে। যার ফলে আপনার আইনি বিপাকে পড়ার কোনও সম্ভাবনা থাকবে না। নয়তো আপনাকে মোটা টাকা জরিমানা গুনতে হতে পারে, ৩ বছরের জেলও হতে পারে। আপনার ফোনের IMEI নম্বরও যদি কেউ অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে সেটিও জানতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনার সিমটি কেউ প্রতারণামূলকভাবে ব্যবহার করছে কিনা সেটাও জানতে পারবেন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে