রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

রাজ্যের তরফে সবুজ সঙ্কেত মিললেই তিন মাসের মধ্যে হবে টেট পরীক্ষা, জানিয়ে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের তরফে সবুজ সঙ্কেত মিললেই তিন মাসের মধ্যে হবে টেট পরীক্ষা, জানিয়ে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে, ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষককে টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। সেক্ষেত্রে রেহাই পাবেন শুধু প্রবীণ শিক্ষকরা। যাঁদের চাকরির মেয়াদ পাঁচ বছর বা তার কম সময় বাকি, শুধুমাত্র তাঁরাই রেহাই পাবেন। অবশ্য সেই মেয়াদ পরে ২০২৮ পর্যন্ত বাড়িয়ে দেয় শীর্ষ আদালত। জানা গিয়েছে, সম্প্রতি স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে বিকাশ ভবনে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানেই শিক্ষা দফতর পর্ষদ ও স্কুল সার্ভিসের কমিশনের কাছে জানতে চেয়েছে যে, তারা কবে টেট পরীক্ষা নিতে পারবে। তখনই তারা জানিয়ে দেয়, অনুমতি মিললে তিন মাসের মধ্যেই তারা পরীক্ষা নিতে প্রস্তুত।

এদিকে এই বিষয়ে আইনি যুক্তি দেখিয়ে শিক্ষকদের একাংশ জানায়, শিক্ষার অধিকার আইন কার্যকর হয় ২০১০ সালে। পশ্চিমবঙ্গে শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত নিয়ম চালু হয় ২০১১ সালে। সেখানেই টেট বাধ্যতামূলক করা হয়। কিন্তু অনেকেই ২০১১ সালের আগে স্কুলের চাকরি পেয়ে গিয়েছিলেন। সেই অনুযায়ী, তাঁদের টেট-এর আওতায় আসার কথা নয়। তাই শিক্ষকদের একাংশের অনুরোধ, এই আইন কার্যকর হওয়ার আগে, যে সকল শিক্ষক ২০১১ সালের আগে থেকে কর্মরত, তাঁদের যেন শীর্ষ আদালতের এই নির্দেশের থেকে বাইরে রাখা হয়।

সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে দেশজুড়ে প্রায় ২০ লক্ষ শিক্ষক টেট উত্তীর্ণ নন। পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা ৯০ হাজারের বেশি। আরটিই ২০০৯ এবং এনসিটিই ২০১০-এর শিক্ষার অধিকার আইন অনুসারে, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার জন্য টেট পাশ বাধ্যতামূলক। কিন্তু ২০১১ পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের নিয়েই এখন ঝামেলার সূত্রপাত। জানা যায়, এই বিষয়ে সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদনও জানানো হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু কোনও সুরাহা হয়নি। এমন আবহেই এবার টেট পরীক্ষা কবে নিতে পারবে তা জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনকে চিঠি পাঠাল স্কুলশিক্ষা দফতর। যদিও এই নিয়ে বিরোধিতা করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বাম শিক্ষক সংগঠন।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা