যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটলেই রাজ্যের আট পুরসভায় ভোট। তারপরে রাজ্যের একাধিক পুরসভাতেও ভোট করাবে রাজ্য সরকার। তারপরেই চলে আসবে পঞ্চায়েত নির্বাচন। সেই সবদিক মাথায় রেখে এবার নিজের টিম সাজালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, শুক্রবার নিজের টিম ঘোষণা করেছেন শমীক ভট্টাচার্য। তাতে একঝাঁক নতুন মুখকে স্থান দেওয়া হয়েছে। আবার ডানা ছেঁটে ফেলা হয়েছে কিছুজনের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের জেরে বিজেপির রাজ্য কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে। গুরুত্ব বেড়েছে লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, রাজু বিস্তার। তাঁদের আনা হয়েছে বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে।

আরও পডুন: হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদ থেকে বাপি গোস্বামীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন বিজন গোস্বামী। লকেট, ইন্দ্রনীল খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো, সৌমিত্র খাঁ ও শশী অগ্নিহোত্রীকে রাখা হয়েছে সাধারণ সম্পাদক পদেই। রাজ্য বিজেপির কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদের। পদ্ম শিবির সূত্রে খবর, রাজ্য কমিটিতে এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর করা হয়েছে। তাই অগ্নিমিত্রা, নিশীথদের সরিয়ে দেওয়া হয়েছে। মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসুকে। বিজেপির যুব মোর্চার সভাপতি হয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত।

সাত সাংগাঠনিক জেলার সভাপতি পদে বদল করা হয়েছে। সেই তালিকায় রয়েছে- শ্রীরামপুর, বনগাঁ, আরামবাগ, বারাসত সাংগাঠনিক জেলাগুলি। বিজেপি সূত্রে খবর, রাজ্যে ক্ষমতাতে এলেও এই সাংগাঠনিক জেলাগুলি নিয়ে রিপোর্ট সন্তোষজনক ছিল না। সাত জেলার সভাপতিদের কাজে সন্তুষ্ট ছিলেন না খোদ রাজ্য সভাপতি। তাই রদবদল করা হয়েছে। গতকাল, বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠকে বসেছিলেন শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেই বৈঠকেই এই তালিকা চূড়ান্ত করা হয়। তারপরেই এদিন ঘোষণা করা হয়েছে।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং