এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, মেরঠ: কথায় বলে, ‘যদি হয় সুজন, তেঁতুলপাতায় নয় জন’। মেরঠের রাস্তাতেই ওই আপ্তবাক্যের বাস্তব প্রয়োগ দেখা গেল। এক বাইকে চেপে স্কুলে যাচ্ছে সাত পড়ুয়া। জায়গার অভাবে একজনের কাঁধের উপরে চেপে বসেছে আর একজন। কারও মাথাতেই নেই হেলমেট। রাস্তা দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা ওই বাইক দেখে ভয়ে লাফ দিয়ে নিরাপদ দুরত্বে নিজেদের সরিয়ে নিয়েছেন পথচারিরা। ওই কাণ্ড দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। সমাজমাধ্যমে ওই ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বাইক মালিককে। এমনকি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেরঠের নেহরু রোডে অবস্থিত জেলা সমবায় ব্যাঙ্কের সামনে থেকে এক বাইকে চেপে যাচ্ছে সাত কিশোর পড়ুয়া। প্রত্যেকের পরনেই স্কুলের ইউনিফর্ম। যদিও পড়ুয়াদের মুখগুলো স্পষ্ট নয়। বা্ইক চালকের পিছনের সিটে গাদাগাদি করে বসে রয়েছে বেশ কয়েকজন পড়ুয়া। জায়গার সঙ্কুলান না হওয়ায় কেউ আবার বিপজ্জনকভাবে কাঁধে চেপে রয়েছে। চোট পড়ুয়াদের ওই কাণ্ড দেখে কার্যত থ মেরে গিয়েছেন পথচারী ও স্থানীয় দোকানদাররা। রিলের দৃশ্য রিয়েলে দেখে অনেকের চোখ কপালে উঠেছে।

মেরঠের পুলিশ সুপার (ট্রাফিক) রাজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োর প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানো, হেলমেট না পরা, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রযোজনে বাইক বাজেয়াপ্ত-ও করা হবে।

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলায় নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির