সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় পরিবারের আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সহজ ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হল ড. শুভঙ্কর দাশগুপ্তের নতুন বই ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’। গতকাল, বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটে অক্সফোর্ড বুকস্টোরে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়।

বইটি মূলত ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা নিয়ে একটি ভারত কেন্দ্রিক গাইড হিসেবে বিবেচিত করা যেতে পারে। দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতির পরিবর্তে ধাপে ধাপে আর্থিক পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বইটিতে। সংসারের বাজেট তৈরি, আয় ও খরচের সঠিক ব্যবস্থাপনা, বিমার মাধ্যমে আর্থিক সুরক্ষা, মিউচুয়াল ফান্ড ও এসআইপি, সন্তানের শিক্ষার জন্য অর্থ পরিকল্পনা, অবসরকালীন প্রস্তুতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতারণা ও সাধারণ ভুল থেকে সুরক্ষার মতো বিষয় বইটিতে তুলে ধরা হয়েছে।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. সুপ্রিয় মৈত্র, সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য, প্রবীণ আইনজীবী জয়ন্ত নারায়ণ চৌধুরী, জর্জ টেলিগ্রাফের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর ড. সুজয় বিশ্বাস, অভিনেতা ও প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় দেবরাজ মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী এনা সাহা।

বইটির লেখক ড. শুভঙ্কর দাশগুপ্ত বলেন, ভারতীয় পরিবারগুলির জন্য সহজ, বাস্তবসম্মত ও ব্যবহারযোগ্য আর্থিক পরিকল্পনার কাঠামো তৈরি করাই তাঁর উদ্দেশ্য। তাঁর মতে, ব্যক্তিগত অর্থব্যবস্থাকে একদিকে যেমন অতিরিক্ত সরল করে দেখা হয়, তেমনই অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে জটিল করে তোলা হয়। আর্থিক শৃঙ্খলা, চক্রবৃদ্ধি হারের শক্তি এবং লক্ষ্যভিত্তিক পরিকল্পনাকে বইটির মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। পাঠকরা নিজেদের জীবনপর্যায় ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক পরিকল্পনা তৈরি করতে পারবেন বলে প্রকাশকের তরফে জানানো হয়েছে। ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’-এর মূল্য ৪৭০ টাকা। বইটি অক্সফোর্ড বুকস্টোর-সহ বিভিন্ন বইয়ের দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের