নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের নির্বাচন কমিশনার নীলম মিনার ছেলের বান্ধবীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার বিধায়ক উমেশ রাইয়ের বিরুদ্ধে। অনীশ নামে বছর কুড়ির এক যুবক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেন। তবে ওই যুবক আদৌ রাজ্যের নির্বাচন কমিশনারের ছেলে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিওতে অনীশ দাবি করেন, পড়াশোনার সূত্রে তিনি তাঁর বান্ধবীর বাড়িতে যাতায়াত করতেন। তাঁর বান্ধবীও পড়াশোনার জন্য তাঁদের বাড়িতে আসতেন। কিন্তু এই সম্পর্ক তাঁর আইএএস মা পছন্দ করতেন না বলে অভিযোগ যুবকের। অনীশের দাবি, বিষয়টি তাঁর মা মন্ত্রী উমেশ রাইকে জানিয়েছিলেন। এরপরই মন্ত্রীর দলের কয়েকজন লোক বান্ধবীর বাড়িতে গিয়ে তাঁদের পরিবারকে হুমকি দেন বলে অভিযোগ। তাঁদের বলা হয়, অনীশের সঙ্গে যেন আর কোনও যোগাযোগ রাখা না হয়’। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে চাপানউতোর শুরু হয়। অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী উমেশ রাই। পাল্টা অনীশের বিরুদ্ধে হাওড়া পুলিশ কমিশনার এবং হাওড়া সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

মন্ত্রী বলেন, এক বন্ধু তাঁকে ওই যুবকের ভিডিওটি পাঠিয়েছিলেন। ভিডিও দেখে তিনি বিস্মিত হন। তাঁর দাবি, রাজ্যের নির্বাচন কমিশনারকে তিনি ঠিকমতো চেনেনও না। তাই এই ধরনের ঘটনায় তাঁর জড়িত থাকার প্রশ্নই ওঠে না। অনীশ আদৌ নির্বাচন কমিশনারের ছেলে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। যুবক কেন এমন ভিডিও পোস্ট করলেন, তা তদন্ত করে দেখার দাবি জানিয়ে তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মন্ত্রী।

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ