টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই মেট্রোয় টিকিট কাটতে গিয়ে যাত্রীদের হিমশিম খেতে হয়। কিন্তু এবার টিকিটের বাক্সেই এমন এক ‘যাত্রী’ হাজির, যাকে দেখে হাসি থামানো দায়! টিকিট ফেলার বাক্সের ভিতর দিব্যি গুটিসুটি মেরে ঘুমোচ্ছে এক চারপেয়ে। বাইরে দিয়ে যাত্রীরা আসছেন-যাচ্ছেন, আর সে যেন নিজের জন্য মেট্রো স্টেশনের মধ্যেই বানিয়ে নিয়েছে একখানা বিলাসবহুল শোবার ঘর। আর সেই দৃশ্যই মুহূর্তে নজর কেড়ে নেয় যাত্রীদের।

ইনস্টাগ্রাম ব্যবহারকারী শ্রেয়া শাজি এই মজার মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বাক্সের ভিতরে গোল হয়ে শুয়ে গভীর ঘুমে মগ্ন একটি বিড়াল। আশেপাশের ব্যস্ততা নিয়ে তার কোনও মাথাব্যাথাই নেই। দেখে মনে হচ্ছে, মেট্রো স্টেশনের কোলাহলকে পাশ কাটিয়ে নিজের জন্য বেশ শান্ত একটা আস্থানা খুঁজে নিয়েছে সে। বিড়ালটির এমন কাণ্ড দেখে স্বাভাবিকভাবেই শুরু হয় মজার মন্তব্যের বন্যা। শ্রেয়াও মজার ছলে ক্যাপশনে প্রশ্ন তোলেন, ‘টিকিট ভেবে বিড়ালটা ফেলে দিল?’ মজা করে বোঝাতে চেয়েছেন যে, হয়তো কেউ বিড়ালটিকে ফেলে দেওয়া মেট্রো টিকিট ভেবে ভুল করে বাক্সে ফেলে দিয়েছে। ব্যস, সেই থেকেই শুরু নেটিজেনদের হাসাহাসি।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার ভিউ এবং ২৮ হাজার লাইকও পেয়েছে ক্লিপটি। কেউ কেউ বিড়ালটির ঘুম দেখে বলছেন, ‘মানুষের মতো সেও বুঝি মেট্রোর ভিড় থেকে বাঁচার ‘সিক্রেট স্পট’ খুঁজে ফেলেছে! অনেকেই মজা করে বিড়ালটিকে মুম্বই মেট্রোর নতুন কর্মী বলেও ডাকতে শুরু করেছেন। কেউ কেউ আবার গুন্দাভালি মেট্রো স্টেশনের ‘চিফ ফলাইন অফিসার’ বলে কটাক্ষ করেছেন। মুম্বইয়ের মেট্রো স্টেশনগুলিতে বিড়ালের আনাগোনা অবশ্য নতুন নয়। তবে টিকিট ফেলার বাক্সকে বিছানা বানিয়ে ফেলার এমন দৃশ্য যে বেশ ব্যতিক্রমী, তা বলাই যায়।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার