আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগাল্যান্ডে নিষিদ্ধ মদের কারবারের মাঝেই ভয়াবহ মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। ভেজাল মদ পান করে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে মোকোকচুং জেলার আটজন এবং টুয়েনসাং জেলার ১১ জন রয়েছেন। ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। কোথা থেকে এই মদ এসেছে এবং কীভাবে তা বিভিন্ন এলাকায় পৌঁছেছে, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকেই মদ নিষিদ্ধ। সেই পরিস্থিতিতে নিষিদ্ধ মদের বেআইনি সরবরাহ নিয়েই এখন তদন্তকারীদের নজর। শনিবার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ভেসুপ্রা কেজো জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাং-এর নেতৃত্বে ওই দলটি মৃত্যুর কারণের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস এবং সরবরাহের গোটা নেটওয়ার্ক খুঁজে দেখবে।

আরও পড়ুন: টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের শরীরে ঠিক কী ধরনের বিষক্রিয়া হয়েছিল, তা নিশ্চিত করতে নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, তদন্তে ইতিমধ্যেই কয়েকটি সূত্র হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে সেগুলি প্রকাশ করা হচ্ছে না। ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযানও শুরু করেছে পুলিশ। সেই অভিযানে এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩ হাজার বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই মদের সঙ্গে মৃত্যুর ঘটনাগুলির সরাসরি যোগ রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের