মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রক্তপাত মণিপুরে। গুলিতে প্রাণ গেল দুই নাগা নাগরিকের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। সেনাপতি জেলার কাছাকাছি কালেনজাং গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলার নেপথ্যে কারা, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় মহলে কুকি সশস্ত্র গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, শনিবার দুপুরের পর কালেনজাং গ্রামের একটি বাড়িতে কয়েকজনের উপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই দুই নাগা নাগরিকের মৃত্যু হয়। মৃতদের পরিচয় রকি মাও এবং কুমার পউমাই হিসেবে জানা গিয়েছে। আহত দু’জন হলেন ৩৩ বছরের আদানি মানিও এবং ৪৯ বছরের আশিহো সানি। তাঁদের চিকিৎসার জন্য সেনাপতির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। গুলি চলার কারণ এবং হামলাকারীদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে কুকি সশস্ত্র গোষ্ঠীর দিকে অভিযোগের আগুন উঠলেও, এখনও পর্যন্ত প্রশাসনের তরফে সেই অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

এই হামলার মাত্র দু’দিন আগেই মণিপুরের কামজং জেলায় ভারত-মায়ানমার সীমান্তের কাছে চার নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। পিলং গ্রামের ওই ঘটনায় সন্দেহভাজন মায়ানমার-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরপর এই হামলার ঘটনায় নাগা অধ্যুষিত এলাকাগুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে, কালেনজাংয়ে গুলিচালনার দিনই ইউনাইটেড নাগা কাউন্সিল (UNC) মণিপুরের জাতীয় সড়কগুলিতে চলা তাদের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অবরোধ সাময়িকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়। মে মাসে ছয় নাগা পুরুষের অপহরণ ও পরবর্তী মৃত্যুর ঘটনায় বিচার এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিকে কেন্দ্র করেই এই আন্দোলন চলছিল বলে সংগঠনটি জানিয়েছিল। কালেনজাংয়ের হামলার ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচাঁদ সিং নিন্দা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ঘটনাটিকে নিরীহ মানুষের বিরুদ্ধে ‘কাপুরুষোচিত হিংসাত্মক কাজ’ হিসেবে দেখছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা