দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুরের পর শহরের আরও একটি শিক্ষাঙ্গনে অশান্তি। রবি দুপুরে অশান্ত হয়ে ওঠে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ওরফে SRFTI দুপুর থেকে শুরু অশান্তি, এখন রাত হয়ে গেলেও চলছে। ক্যাম্পাসের বাইরে ও ভিতরে বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। ক্যাম্পাসের ভিতরে আন্দোলন করে পড়ুয়ারা। বাইরে একদল পড়ুয়া ধর্না দিয়ে রেখেছে। দুই দিক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। আজ, রবিবার ক্যাম্পাসের ভিতরে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-র অনুষ্ঠান চলছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওই অনুষ্ঠান চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, সেই সময়ে এসআরএফটিআই-র কিছু পড়ুয়া সেখানে ঢুকে তাদের পতাকা ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। ব্যাস সেটাই ছিল অশান্তির সূত্রপাত। এবার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি শেষে রক্তারক্তি কাণ্ড ঘটে।

আরও পডুন: ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনুষ্ঠানের উদ্য়োক্তরা ক্যাম্পাস ছেড়ে বাইরে চলে আসেন। তারপরে অশান্তি আরও বৃদ্ধি পায়। অভিযোগ, ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন পড়ুয়ারা। আজাদি ও পাকিস্তান জিন্দাবাদা স্লোগান দিচ্ছে। বাইরে তাই একদল যুবক সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ক্যাম্পাসের ভিতরে ঢুকেছে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু সেই পুলিশকে লক্ষ্য করে স্লোগান ও অশান্তি পাকাতে দেখা যায় একদল পড়ুয়াকে। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টরা। বাঙালির আইকন সত্যজিতের নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানে এহেন অশান্তি নিয়ে ক্ষুব্ধ বিদ্বজনেরা।

সন্ধ্যার পর পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায়, ক্যাম্পাসের গেট বন্ধ। একপাশে পড়ুয়ারা। ওপর পাশে একদল যুবক। ক্যাম্পাসের ভিতরে চলছে ‘জয় ভীম’, ‘ইনকিলাব’ , ‘আজাদি’ স্লোগান। আর বাইরে চলছে ‘জয় শ্রী রাম’, ‘ভারতমাতা জয়’ স্লোগান। সন্ধ্যার পর পুলিশকে রীতিমতো ক্যাম্পাসের গেট টপকে ভিতরে ঢুকতে হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশেপাশের থানা থেকে SRFTI-র বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ক্যাম্পাস চত্বরে।

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের