ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড়সড় ধাক্কা! চার দফা দাবিতে আগামিকাল সোমবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারীরা। তবে সাধারণ মানুষের হয়রানি কমাতে এবং কর্তৃপক্ষের চাপের প্রতিবাদে আজ, ছুটির দিন রবিবারে কাজ করেই অভিনব “ব্ল্যাক সানডে” পালন করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক ব্যাঙ্কের কর্মীরা।

​আজ, রবিবার পুরুলিয়া শহরের এসবিআই ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ বিভিন্ন শাখায় স্বাভাবিক লেনদেন চলতে দেখা যায়। ছুটির দিনে পরিষেবা পেয়ে গ্রাহকরা স্বস্তি প্রকাশ করলেও, সপ্তাহের শুরুতেই টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। কর্মচারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে নামা হতে পারে লাগাতার ধর্মঘটে। তবে উৎসবের মুখে এই ধর্মঘটের জেরে সাধারণ মানুষের সাময়িক অসুবিধা হলেও তাঁদের আন্দোলনের পাশে থাকার আবেদন জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, শনি-রবি ছুটি। নিজেদের দীর্ঘদিনের দাবি দাওয়া সহ আন্দোলন করে আসছেন ব্যাঙ্ক কর্মীরা। এর আগেও ধর্মঘট হয়েছে প্রতিশ্রুতি মিলেছে কিন্তু তাদের দীর্ঘদিনের যে দাবি বিশেষ করে সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কের কাজ, সেটা মানা হয়নি।

আরও পডুন: ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

বাধ্য হয়েই তারা লাগাতার তিন দিনের ধর্মঘটে যাচ্ছেন। তিনদিনের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৬ শে অক্টোবর থেকে আরও লাগাতার ধর্মঘটে যাবেন ব্যাঙ্ক কর্মীরা বলে জানান পুরুলিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেন ব্রাঞ্চের কর্মী শক্তি মাহাতো। মানস দে জানান, একদিকে ব্যাঙ্কের কাজের চাপ অন্যদিকে ছদিন ডিউটি করে তারা পরিবারকে সময় দিতে পারছেন না। সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক করার জন্য তারা দীর্ঘদিন আবেদন জানিয়ে এলেও কোনও সুরাহা মেলেনি। এদিন পুরুলিয়া শহরের এসবিআই মেন ব্রাঞ্চ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ শহরের ব্যাঙ্ক গুলিতে আর পাঁচটা দিনের মতোই কাজ হয়েছে। ব্যাঙ্কের কাজে এসে শিক্ষক অনুপ কুমার মণ্ডল জানান, রবিবারে ব্যাঙ্ক খোলা আছে এবং স্বাভাবিক কাজকর্ম হচ্ছে সত্যিই এটা বেনজির ঘটনা।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স