পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইক্লাবের ভিতরে আচমকাই গুলির শব্দ। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন একাধিক তরুণ-তরুণী। আমেরিকার ডেট্রয়েটে একটি স্ট্রিপ ক্লাবে বচসাকে কেন্দ্র করে গুলিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। আহতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছেন।

রবিবার ভোরের দিকে ডেট্রয়েটের ‘আফটার আওয়ার্স’ নামে ওই ক্লাবে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , রাতভর সেখানে প্রায় ন জন যুবক-যুবতী পার্টি করছিলেন। ভোরের দিকে কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় দলেরই এক যুবক আচমকা পিস্তল বের করে পরপর গুলি চলাতে শুরু করেন। গুলির ঘটনায় মোট সাত জন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। ঘটনাকে কেন্দ্র করে ক্লাবের ভিতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন উপস্থিত অন্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডেট্রয়েট পুলিশ। আহত চার জনকে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তাঁদের আঘাত গুরুতর হলেও আপাতত বিপদমুক্ত রয়েছেন তাঁরা। নিহত ও আহতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাঁদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

ডেট্রয়েট পুলিশের প্রধান টড বেটিসন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে একটি বচসার সূত্রেই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কী নিয়ে ওই বচসার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর অভিযুক্তকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও তথ্য চেয়েছেন ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কারও কাছে গুলিকাণ্ড সম্পর্কে কোনও তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আবেদন করেছেন তিনি।

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংঘতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা