সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্ভল হিংসা মামলায় অভিযুক্ত মোল্লা আফরোজের প্রতিরোধমূলক আটক নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কোনও অভিযুক্তের স্বীকারোক্তিকে শুধুমাত্র ভিত্তি করে জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর অধীনে প্রতিরোধমূলক আটকের নির্দেশ দেওয়া যায় না।

নিজের আটকে রাখার আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মোল্লা আফরোজ। এর আগে তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। মামলাটির শুনানি করেন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ। ৮ সেপ্টেম্বর শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। মামলার মূল বিতর্ক ছিল, পুলিশি হেফাজতে কোনও অভিযুক্তের কাছ থেকে পাওয়া স্বীকারোক্তি কতটা গ্রহণযোগ্য এবং সেটিকে ভিত্তি করে প্রতিরোধমূলক আটক করা যায় কি না। এই বিষয়েই উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে সম্ভলের শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে। সেই ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল। ওই মামলাতেই মোল্লা আফরোজের নাম উঠে আসে। তাঁর দাবি, একটি স্বীকারোক্তির ভিত্তিতেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে এবং পরে NSA-তে আটক করা হয়। প্রতিরোধমূলক আটকের উদ্দেশ্য হল, কোনও ব্যক্তির ভবিষ্যৎ সম্ভাব্য কর্মকাণ্ডের আশঙ্কায় তাঁকে আগে থেকেই আটক করা। এই মামলায় উত্তরপ্রদেশ সরকার দাবি করেছিল, সম্ভলের হিংসার জেরে এলাকার আইনশৃঙ্খলা ও জনগণ বিঘ্নিত হয়েছিল। ভবিষ্যতে একই ধরনের কার্যকলাপ ঠেকাতেই মোল্লা আফরোজকে আটক করা প্রয়োজন বলে প্রশাসনের বক্তব্য ছিল। ২০২৫ সালের ১৩ অক্টোবর NSA-র সংশ্লিষ্ট ধারায় তাঁকে আটক করা হয়। সেই আটকের আদেশকে চ্যালেঞ্জ করে প্রথমে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেন মোল্লা আফরোজ। চলতি বছর জুনে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালত জানিয়েছিল, সংশ্লিষ্ট আধিকারিকের সন্তুষ্টি এবং তাঁর সামনে থাকা নথির ভিত্তিতেই এই আটকের আদেশ দেওয়া হয়েছিল। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মোল্লা আফরোজ। বিশেষ অনুমতি আবেদন হিসেবে মামলাটি শীর্ষ আদালতে ওঠে।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর