স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা নিয়ে ওঠা প্রশ্নে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ কংগ্রেসের দায়ের করা এই মামলা খারিজ করে দায়। এর আগে শুক্রবার মামলাটির শুনানি শেষ হয়েছিল। তবে সেদিন রায় ঘোষণা না করে তা স্থগিত রেখেছিল আদালত।

হাসিরানির হলফনামায় বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। এই অভিযোগ তুলেছিল কংগ্রেস। মামলাকারীদের দাবি ছিল, নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে হাসিরানি ১৯৬৫ সালে মাধ্যমিক পাশ করেছেন বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, হলফনামায় তার বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে। সেই হিসেব অনুযায়ী তাঁর জন্ম ১৯৬৫-৬৬ সালের আশেপাশে হওয়ার কথা। ফলে জন্মের আগেই কীভাবে মাধ্যমিক পাশের তথ্য দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। কংগ্রেসের আরও দাবি ছিল, হলফনামায় চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করার কথা বলা হয়েছে। মামলাকারীদের দাবি, তথ্যের কোনও একটি অংশ ভুল হলে হলফনামার সত্যতা নিয়েই প্রশ্ন ওঠে। এই কারণ দেখিয়ে হাসিরানির মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছিল।

আরও পড়ুন: রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়, কোনও প্রার্থীর হলফনামা নিয়ে আপত্তি থাকলে মনোনয়ন পরীক্ষা বা স্ক্রুটিনির সময়ই তা জানাতে হয়। সেই পর্যায়ে আপত্তি না ওঠার পরে একই বিষয়ে পরবর্তী সময়ে প্রশ্ন তোলার সুযোগ কতটা রয়েছে, তা নিয়েই কমিশন আপত্তি জানায়। কমিশনের বক্তব্য ছিল, শুধু মাধ্যমিকের শংসাপত্র নিয়ে প্রশ্ন ওঠা মানেই প্রার্থীর মনোনয়ন বাতিলের যথেষ্ট কারণ নয়। হাসিরানি রথের আইনজীবী জয়দীপ করও শুনানিতে একই যুক্তি তুলে ধরেন। তিনি আদালতে বলেন, হলফনামা যাচাইয়ের নির্দিষ্ট সময়সীমায় কোনও আপত্তি জানানো হয়নি। ফলে পরবর্তী সময়ে এই ভিত্তিতে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তাঁর আরও দাবি, তথ্যের ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলেও তা ইচ্ছাকৃত নয় এবং প্রার্থীকে সেই ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত। শুক্রবার দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও রায়দান স্থগিত রেখেছিলেন। মঙ্গলবার সেই মামলাই খারিজ করে দিল আদালত।

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী