আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির মুখ পুড়িয়ে ইস্তফা রানাঘাটের দলীয় সভাপতি-সম্পাদকের

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ সহ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে দলের জয় নিয়ে যখন বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্ব উদ্বাহু হয়ে নেচে চলেছে ঠিক তখনই তাঁদেরকে ধাক্কা দিলেন নদিয়া(Nadia) জেলার দুই গেরুয়া নেতা। দুই নেতাই রীতিমত হেভিওয়েট। একজন দলের রাণাঘাট(Ranaghat) শহর মণ্ডলের সভাপতি অন্যজন সাধারণ সম্পাদক। দুইজনই বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন তাঁদের ওই দুই পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। কার্যত পুরনির্বাচনে(Municipal Election) বিজেপির খারাপ ফলের দায় যে ওই নেতারা আর নিজেদের ঘাড়ে নিতে চাইছেন না তা এই পদত্যাগের ঘটনায় সামনে চলে এসেছে। বিজেপির ওই দুই নেতার চিঠি মিডিয়ার হাতে না এলেও বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুই নেতাই এই বিপর্যয়ের জন্য দলের নীতি, কার্যপদ্ধতি ও রাজ্য নেতৃত্বের মনোভাবের কারণকেই কাঠগড়ায় তুলেছেন।

যে দুই নেতা বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বকে চিঠি পাঠিয়ে অব্যাহতি চেয়েছেন তাঁরা হলেন বিজেপির রাণাঘাট শহর মণ্ডল সভাপতি মৃত্যুঞ্জয় প্রামানিক ও বিজেপি রাণাঘাট শহর মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন পাল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রানাঘাট পুরসভায় বিজেপির মুখ থুবড়ে পড়ার জেরেই দুই নেতা নিজ নিজ পদ থেকে অব্যাহতি চেয়েছেন। আর এই ঘটনার জেরে বিজেপির গোষ্ঠীকোন্দলও সামনে চলে এসেছে। রানাঘাট নদিয়া জেলার অন্যতম মহকুমা ও পূর্ব রেলের শিয়ালদা ডিভিসনের এক গুরুত্বপূর্ণ জংশন স্টেশনও। সেই রানাঘাট শহরেই র‍য়েছে ২০টি ওয়ার্ড। ২০১৯ সালের সাধারন নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার শুধু জয়ী হয়েছিলেন তাই নয়, রানাঘাট শহরের ২০টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে দেখা যায় বিজেপি আর অত বেশি সংখ্যক ওয়ার্ডে লিড ধরে রাখতে পারেনি। বরঞ্চ বেশ কিছু ওয়ার্ডে তখনই এগিয়ে যায় তৃণমূল। তারপরেও অবশ্য রানাঘাট পুরসভা এলাকায় প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি।

কিন্তু সদ্য সদ্য হয়ে যাওয়া পুরনির্বাচনে দেখা যায় রানাঘাটে বিজেপি মাত্র ১টি ওয়ার্ডে জিততে সক্ষম হয়েছে। অর্থাৎ উনিশের ভোটে রানাঘাট শহরের মানুষ যে উদ্দীপনা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন সেই উৎসাহ তাঁরা আর ধরে রাখতে পারেননি। বরঞ্চ তারপর থেকেই তাঁরা বিজেপির দিক থেকে ধীরে ধীরে মুখ ঘোরাতে শুরু করে দেন। একুশের বিধানসভা নির্বাচনে সেই মুখ ঘোরানোর প্রবণতা ধরা পড়লেও বিজেপির তরফে কার্যত ভোট ধরে রাখা বা মানুষজনকে আবার বিজেপিমুখো করে তোলার কোনও চেষ্টাই দেখা যায়নি। এর নিট রেজাল্ট রানাঘাট পুরসভা নির্বাচনে বিজেপির প্রাপ্তি মাত্র ১টি আসন। অর্থাৎ উনিশের ভোটের ঠিক উল্টো ছবি। এখন দলের আশানুরূপ ফল না হওয়ায় সাংগঠনিক ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দলের পদ থেকে অব্যাহতি চেয়েছেন মৃত্যুঞ্জয় প্রামানিক ও বিশ্বরঞ্জন পাল। যদিও তাতে রাজ্য বিজেপি নেতৃত্বের দোষ ঢাকা পড়ছে না।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ